এই মুহূর্তে

বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে নাগপুর রেসকিউ সেন্টারে মারা গিয়েছে ৩ টি বাঘ ও চিতা

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের নাগপুরের কাছে গোরেওয়াদা রেসকিউ সেন্টারে প্যাথোজেনিক এভিয়ান ফ্লু H5N1 ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৩ টি বাঘ এবং একটি তরুণ চিতাবাঘ। দেশে প্রথমবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল বণ্যপ্রাণী। ২০২৪ সালের শেষের দিকেই এই ভাইরাসের জন্যে মহারাষ্ট্রের চিড়িয়াখানা, উদ্ধার এবং ট্রানজিট কেন্দ্রগুলিতে লাল সতর্কতা জারি করা হয়ে ছিল। তবে গত সপ্তাহেই ৩ টি বাঘ এবং একটি তরুণ চিতাবাঘ মারা গিয়েছে। একটি বাঘ ২০ ডিসেম্বর মারা গিয়েছে এবং অন্য দুটি বাঘ ২৩ ডিসেম্বর মারা গিয়েছে।

এরপরেই তাদের নমুনাগুলি ভোপাল ICAR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল রেসকিউতে পাঠানো হয়, সেখান থেকেই বন্যপ্রাণীদের মৃত্যুর কারণ হিসেবে H5V1 ভাইরাসকেই দায়ী করা হয়েছে। গত ১ জানুয়ারি তারা বিষয়টি জানিয়েছে। তাদের শরীরে H5V1 ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তবে মহারাষ্ট্রের নাগপুরের কাছে গোরেওয়াদা রেসকিউ সেন্টারে থাকা আরও ২৬ টি চিতাবাঘ এবং ১২ টি বাঘকে পরীক্ষা করা হয়েছে। এবং তারা সবার সুস্থ বলে জানিয়েছেন মহারাষ্ট্রের নাগপুরের কাছে গোরেওয়াদা রেসকিউ সেন্টারের বিভাগীয় ব্যবস্থাপক SS ভগবত।

তবে তাই উদ্বেগের কোনও কারণ নেই। উল্লেখ্য, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সাধারণত পাখিদের প্রভাবিত করে। তবে এই ভাইরাসের H5N1 এবং H5N8 নির্দিষ্ট স্ট্রেনগুলি বন্যপ্রাণীদের সংক্রামিত করে। নোংরা পরিবেশে থাকা এবং শিকার করা কাঁচা পাখির মাংস খাওয়া থেকে এই ভাইরাসে আক্রান্ত হতে পারে বন্যপ্রাণীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মদ্যপান করতে বারণ করেছিলেন স্বামী, তারপরই স্ত্রীয়ের চরম সিদ্ধান্ত.. শুনে শিউরে উঠবেন আপনিও!

বাংলার ১৫০ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত পদ্ম শিবিরের, বাদ পড়ছেন ১০-১৫ বিধায়ক!

গ্যাস সঙ্কটে রাস্তার খাবারের দামে বড় ধাক্কা, ১০ টাকার চা একলাফে ২০ টাকা

মোবাইলের ‘মাসিক’ রিচার্জ ২৮ দিন কেন? প্রশ্ন তুলেন রাঘব চাড্ডা

অল্পের জন্য প্রাণে বাঁচার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন ফারুক আব্দুল্লাহ, যা বললেন তিনি…

কেরলের বাসভবন থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ