নির্মলার বাজেটকে বাংলা বিরোধী আখ্যা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্মলা সীতারমণের  বাজেটে বঞ্চনার শিকার হয়েছে বাংলা ।  তাই এই ইস্যুকে হাতিয়ার করে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে  সুর চড়ালেন   তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার তিনি বলেন,’ কেন্দ্রের এই বাজেট সোনার হরিণের মতো! পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই বলে এই বাজেট বাংলাবিরোধী।’

এদিন ভাষণের শুরুতেই অভিষেক  কৃষক বঞ্চনা নিয়ে সুর চড়ান । তাঁর কথায়,’ কৃষকদের আয় বাড়ানোর প্রতিশ্রুতি পূরণ করেনি কেন্দ্র । তা নিয়ে প্রতিনিয়ত চলছে আন্দোলন । কিন্তু তাতে কর্ণপাত না করেই ঋণ নেওয়ার মাত্রা বাড়িয়ে দিল কেন্দ্র। ‘ সেইসঙ্গে মোদি সরকারের  ‘সবকা সাথ সবকা বিকাশ’কে তীব্র কটাক্ষ করে  তৃণমূলে সাংসদ বলেন, ‘ঢালাও প্রতিশ্রুতি প্রাপ্তি শূন্য। যেখানে দেশের বেশির ভাগ শিশুরা আজও অপুষ্টিতে ভুগছে, সেখানে দাঁড়িয়ে পিএম পোষণ প্রকল্পে অর্থ বাড়াচ্ছে না কেন্দ্র।’ 

সেইসঙ্গে বাংলার বঞ্চনা নিয়ে সরব হন অভিষেক । তিনি বলেন,’ বিহার-বাংলায় বিজেপির একই সংখ্যক সাংসদ রয়েছে সংসদে । তবে পার্থক্য একটাই বিহার ক্ষমতায় বিজেপি, বাংলায় নয়। তাই বাজেট ভরে গেল বিহার, বাংলায় পড়ল বাঁধ। গত কয়েক বছর ধরে বাংলার প্রাপ্য সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।’ একই সঙ্গে এদিন লোকসভায় দাঁড়িয়ে গ্রামীণ সড়ক যোজনা-সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে    বাংলা কীভাবে এগিয়ে চলেছে সেই পরিসংখ্যান তুলে ধরেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি