উন্নয়নের জন্য তৃণমূলকে ভোট দিন, মেঘালয়ে দাঁড়িয়ে আবেদন মমতার

শিলংয়ে (Shilong) দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়বাসীর কাছে আবেদন জানান, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বিধানসভা নির্বাচনে (Assembly Election) প্রতিদ্বন্দ্বিতা করতে মেঘালয়ে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে মেগা সমাবেশ থেকে সেই বার্তা স্পষ্ট করে দিল জোড়াফুল শিবির। এদিন মেঘালয়ের শিলংয়ে (Shilong) দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়বাসীর কাছে আবেদন জানান, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য।

এদিন বাংলার মুখ্যমন্ত্রী মেঘালয়ে দাঁড়িয়ে সে রাজ্যের সরকারের সমালোচনায় সরব হন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য কোনও সুবিধা নেই। আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী রয়েছে। বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। এখানে মাত্র ১টি মেডিক্যাল কলেজ হাসপাতাল, আমাদের রাজ্যে ৩৩টি মেডিক্যাল কলেজ হাসপাতাল করেছি।’ তিনি মেঘালয় সরকারকে বিঁধে আরও বলেন, ‘মেঘালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিছু করা হয়নি। আমাদের রাজ্যে সরকারি স্কুলে সকলে বিনামূল্যে শিক্ষা পায়। শিক্ষাশ্রী, কন্যাশ্রী রয়েছে।’ বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ভোটের ঠিক আগে বিজেপি নেতারা মেঘালয়ে আসবেন এবং অনেক গল্প করবেন। বলবেন, লাভ ইউ, আমরা সব করে দেব….কিন্তু ভোটের আগে এটা কেন নয়?’ পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলকে কেন্দ্র উপেক্ষা করে বলে এদিন বিজেপিকে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপিকে জিজ্ঞাসা করছি, কেন মেঘালয়কে উপেক্ষা করা হয়? কেন উত্তর-পূর্বাঞ্চলকে উপেক্ষা করা হয়?’

অন্যদিকে এদিন শিলংয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীসভার মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে। সম্প্রতি গুজরাত পুলিশ তাঁকে গ্রেফতার করার পর দেশের রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এদিন সাকেতকে মঞ্চে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নেতা হতে হলে, এরকমই হতে হবে। ধৈর্য থাকতে হবে, সহ্য করতে হবে।’

পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

‘বাবুল কে দুয়ায়ে লেতে…’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেইলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

লক্ষ্মীবারে কলকাতায় লক্ষ্মীলাভ! বিয়ের মরশুমের মাঝেই কমল সোনার দাম, আজ কত রেট?

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘ধুরন্ধর’-এর মুকুটে নয়া পালক, জাপানে মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’

বাড়িতে বানান পাতলা ও হালকা মুচমুচে সুস্বাদু সুইডিশ প্যানকেক