পেনশন তুলতে ৯০ বছরের শাশুড়িকে পিঠে চাপিয়ে ব্যাঙ্কে নিয়ে গেলেন পুত্রবধূ, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:  ঠিক যেন বিক্রম-বেতালের গল্প। রাজা বিক্রমাদিত্য যেভাবে বেতালকে পিঠে বেঁধে নিয়ে গিয়েছিলেন ঠিক সেই ভাবেই এক মহিলা তাঁর শাশুড়িকে পিঠে বেঁধে হেঁটেছেন  ৯ কিলোমিটার পথ। মাত্র  ১,৫০০ টাকার পেনশনের জন্য বয়সের ভারে নুইয়ে পড়া ৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে ব্যাঙ্কে গিয়েছেন পুত্রবধূ।  সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা মন কেড়েছে নেট নাগরিকদের। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা প্রখর রোদের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে পাথুরে পথ ও নদী পেরিয়ে শাশুড়িকে পিঠে বেঁধে নিয়ে গিয়েছেন ব্যাঙ্কে।  ঘটনাটি ছত্তিশগড়ের সুরগুজা জেলার মইনপাত অঞ্চলের। ভাইরাল ভিডিওটি অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেই সঙ্গেই ভারতের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে জনকল্যাণমূলক পরিষেবা প্রদানের বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জানা গিয়েছে, মইনপত ব্লকের কুনিয়া জঙ্গলপাড়া গ্রামের বাসিন্দা সুখমানিয়া বাঈ বিগত কয়েক মাস ধরে তাঁর ৯০ বছর বয়সী শাশুড়িকে পিঠে করে  নর্মদাপুর সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়ে যাচ্ছেন পেনশন  তুলতে।

আরও পড়ুন: তোলাবাজির অভিযোগে নিউটাউনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান

ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, পেনশন তোলার জন্য ভোক্তাকে সশরীরে ব্যাংকে আসতে হয়। উপযুক্ত ব্যক্তির কাছে টাকা যাচ্ছে কিনা তা যাচাই  করতেই রয়েছে এই  নিয়ম।   বিকল্প কোনও রাস্তা না থাকায় শাশুড়িকে পিঠে বেঁধে ব্যাঙ্কে নিয়ে যান পুত্রবধূ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই বনভূমি অঞ্চলে দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে গ্রামবাসীদের প্রায়শই দুর্গম পথ ও জলধারার মধ্য দিয়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। স্থানীয়রা আরও দাবি করেছেন যে সুখমানিয়া বাঈ মাসের পর মাস ধরে এইভাবেই যাতায়াত করছেন। তবে ভিডিওতে শোনা কথোপকথনটিই জনসাধারণের বিশেষ নজর কেড়েছে।

ভিডিও রেকর্ড করা এক ব্যক্তিকে স্থানীয় ভাষায় মহিলাটিকে জিজ্ঞাসা করতে শোনা যায়, তিনি কেন তাঁর বৃদ্ধা শাশুড়িকে এত দীর্ঘ পথ পিঠে করে বয়ে নিয়ে আসছেন। উত্তরে মহিলাটি বলেন, বৃদ্ধা মহিলাকে সশরীরে ব্যাঙ্কে নিয়ে এলেই কেবল পেনশনের টাকা দেওয়া হয়। তিনি আরও জানান যে, ওই এলাকায় কোনো পরিবহন ব্যবস্থা নেই এবং এই যাত্রাপথে ছোট নদী ও এবড়োখেবড়ো জঙ্গলের পথ পার হতে হয়। মহিলা জানিয়েছেন পরিবারটি পেনশন হিসেবে প্রায় ১,৫০০ টাকা পায়। মহিলা আরও জানান, আগে পেনশনের টাকা স্থানীয় ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া হতো কিন্তু সেই ব্যবস্থা এখন আর কার্যকর নেই, যার ফলে তার মতো পরিবারগুলোকে এই ভাবেই যাতায়াত করতে হয়।

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?