তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘যত ফোর্স আছে নিয়ে আসুন, কিন্তু ১০ নম্বর সার্কুলার রোডের সরকারি আবাসন খালি করব না’, কয়েকদিন আগে এমনটাই হুঙ্কার দিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। তবে মঙ্গলবার (১৬ জুন) বিদ্রোহের রাস্তা ছেড়ে সমঝোতার পথে হাঁটলেন তিনি। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ১০ সার্কুলার রোডের সরকারি বাসভবন খালি করার জন্য রাজ্য সরকারের কাছে আরও এক মাস সময় চেয়েছেন।

বিহারের বিজেপি-জেডিইউর সরকার রাবড়ি দেবীকে সরকারি বাংলোটি খালি করার জন্য ১৫ দিনের নোটিশ দিয়েছিল। নোটিশের মেয়াদ শেষ হওয়ার পর, রাবড়ি দেবী সরকারকে চিঠি লিখে জানান তাঁর পরিবার বর্তমানে নতুন বাসস্থানে যেতে পারছে না।   লিখেছেন, ‘বাংলোটি খালি করার জন্য আরও এক মাসের সময় প্রয়োজন।’ তিনি আরও জানান, চিকিৎসকেরা তাঁর স্বামী অর্থাৎ লালুপ্রসাদের শারীরিক অবস্থার কারণে বিশেষ যত্নের পরামর্শ দিয়েছেন। লালুপ্রসাদের সংক্রমণের ঝুঁকি রয়েছে এবং তাঁর জন্য একটি আলাদা ঘর ও বিশেষ সুবিধার প্রয়োজন। নতুন বাংলোতে সেই সুযোগ-সুবিধা নেই। 

আরও পড়ুন: পাহাড়ে বন্ধ চা বাগান খোলার বিষয়ে প্রাধান্য দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর

চিঠিতে রাবড়ি দেবী তাঁর পরিবারের জন্য নতুন সরকারি বাসভবন, ৩৯ হার্ডিং রোডেও একই রকম প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, নতুন বাসভবনে মেরামত এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ এখনও সম্পন্ন না হওয়ায় যাদব পরিবার সেখানে স্থানান্তরিত হতে পারছে না। সরকারকে দেওয়া চিঠিতে রাবড়ি দেবী আশ্বাস দিয়েছেন, সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হলেই তাঁরা নতুন বাসস্থাঝে চলে যাবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্যই তিনি সরকারের কাছে আরও এক মাস সময় চেয়েছেন। এই বিষয়ে বিহারের সরকার কি  সিদ্ধান্ত নেয় সেই দিকে সকলের নজর রয়েছে। 

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক