Lakhimpur- মন্ত্রী-পুত্রের জামিন খারিজ, সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

জামিন খারিজ করেছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লখিমপুর কাণ্ডে মোদি সরকারের মন্ত্রী-পুত্র আশিষ মিশ্রের জামিন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। কড়া ভাষায় এলাহাবাদ হাইকোর্টের সমালোচনা করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, এলাহাবাদ হাইকোর্ট আশিস মিশ্রের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-য়ের গুরুত্বহীন তথ্যকে পরম সত্য ধরে নিয়ে মন্ত্রী-পুত্রের জামিন মঞ্জুর করেছে।

এলাহাবাদ হাইকোর্ট কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের জামিন মঞ্জুর করে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় লখিমপুর কাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সর্বোচ্চ আদালতে তারা রিট পিটিশন দাখিল করে। জানায়, জামিন মঞ্জুরের সিদ্ধান্ত আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এলাহাবাদ হাইকোর্ট গত ফেব্রুয়ারিতে আশিস মিশ্রের জামিন মঞ্জুর করে। ক্ষতিগ্রস্ত পরিবারের দায়ের করা এফআইআর-য়ে বলা হয়েছে, এলাহাবাদ হাইকোর্টের জামিন মঞ্জুরের সিদ্ধান্তের বিরোধিতা করে যোগী সরকার পাল্টা মামলা দায়ের না করায় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, লখিমপুর কাণ্ডে গঠিত সিটের গয়ংগচ্ছ মনোভাব নিয়েও সুপ্রিম কোর্টকে সরব হতে দেখা যায়। অত বড় একটি ঘটনায় এফআইআর-য়ে মাত্র কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল সর্বোচ্চ আদালতকে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, সিটের উদ্দেশ্যে আদালতের মন্তব্য এটা স্ট্যাটাস রিপোর্ট না বস্তাপচা কাগজ। আদালত প্রশ্ন তোলে, অতবড় একটি ঘটনায় গুটি কয়েক প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়া হয়েছে কেন?  সেই পর্যবেক্ষণের পর এবার মন্ত্রী পুত্রের জামিন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। 

আরও পড়ুন ১২৯ দিন পরে জেলের বাইরে লখিমপুরের ‘মূল পাণ্ডা’

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ