বিধানসভা ভোটের মুখে ত্রিপুরায় বিজেপি ছাড়ার হিড়িক

বিধানসভা ভোটের মুখে রাজ্যজুড়ে বিজেপি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: বিধানসভা ভোটের প্রচারে আগরতলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর সফরের মধ্যেই বড়সড় ধাক্কা খেল বিজেপি। দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন উনকোটি জেলার পাবিয়াছেড়ার পদ্ম শিবিরের হাজার নেতা-কর্মী। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবব্রত দত্তের নেতৃত্বে প্রায় হাজার খানেক বিজেপি নেতা-কর্মী হাত শিবিরে যোগ দিয়েছেন। শুধু তাই গোটা পাবিয়াছেড়ায় বিজেপি নেতা-কর্মীরা স্লোগান তুলেছেন, ‘নো মোর ভগবান, নাউ উই গট সত্যবান।’ যে ভগবানের কথা বলা হয়েছে তিনি আর কেউ নন, বিজেপির বর্ষীয়ান নেতা ভগবান দাস। দুদিন আগেই দল ছেড়ে কংগ্রেসে সামিল হয়েছেন তিনি।

দলীয় প্রার্থী বাছাই নিয়ে গোটা রাজ্যেই বিজেপির অন্দরের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর পাশাপাশি ঝাঁকে-ঝাঁকে বিজেপি নেতা-কর্মীরা দল ছেড়ে কংগ্রেস, তিপ্রা মোথায় নাম লেখাচ্ছেন। কোথাও আবার নির্দল প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা।

রবিবারই দল ছেড়ে অনুরাগীদের নিয়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন পাবিয়াছেড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাতি দুধপুকুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দেবব্রত দত্ত। দল ছেড়েই রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায়, ‘পাবিয়াছেড়ার বাসিন্দারা বিজেপির উপরে বীতশ্রদ্ধ। গত পাঁচ বছরে কোনও প্রতিশ্রুতিই রক্ষা করেনি বিজেপি সরকার। শুধু তাই নয়, দলের জন্য যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের উপেক্ষা করা হয়েছে। তাই সবাই দল ছেড়ে এবার কংগ্রেস প্রার্থী সত্যবান দাসকে জেতানোর শপথ নিয়েছেন। পাবিয়াছেড়া আসনে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।’

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর