ঋণখেলাপিদের সঙ্গে গান্ধিগিরির রাস্তা থেকে পিছু হঠল UCO ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের জনপ্রিয় ছবি ‘লাগে রহো মুন্নাভাই’য়ের সেই দৃশ্যের কথা নিশ্চয়ই মনে আছে। যেখানে বোমান ইরানির গুন্ডা পাঠিয়ে প্রবীণ নাগরিকদের ভিটে থেকে উ‍ৎখাতের প্রতিবাদ জানাতে গান্ধিগিরির পথ বেছে নিয়েছিলেন ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্ত। ফুলের তোড়ার সঙ্গে ‘গেট ওয়েল সুন’ লেখা গ্রিটিংস কার্ড পাঠানোর ব্যবস্থা করেছিলেন।

‘লাগে রহো মুন্নাভাইয়ের’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ঋণ খেলাপিদের কাছ থেকে বকেয়া টাকা আদায়ে উদ্যোগ নিয়েছিল ইউকো ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রতিটি শাখায় বিশেষ নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছিল, ‘বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, ব্যাঙ্ক আধিকারিক ও গ্রাহকদের মধ্যে অহংয়ের লড়াইয়ের কারণে ঋণ খেলাপের সংখ্যা বাড়ছে। বকেয়া আদায়ের জন্য ঋণ গ্রহীতাদের কোনও ভাবেই হেনস্থা করা যেন না হয়। বরং গ্রহীতাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাঁদের কাছ থেকে বকেয়া পাওনা আদায়ের উদ্যোগ নিতে হবে। ঋণ খেলাপের নিরিখে শীর্ষে থাকা প্রথম ১০ জন গ্রহীতার বাড়িতে মিষ্টির বাক্স নিয়ে পৌঁছে যেতে হবে ব্যাঙ্কের আধিকারিক-কর্মীদের।’

ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকদের ওই প্রস্তাব কার্যত আগুনে ঘৃতাহুতি হয়ে দেখা দেয়। ক্ষোভে ফুঁসে ওঠেন ইউকো ব্যাঙ্কের নিচুতলার কর্মী-আধিকারিকরা। একাধিক শাখার পক্ষ থেকে ব্যাঙ্কের উঁচু মহলে জানিয়ে দেওয়া হয়, ‘এটা কর্মীদের পক্ষে অপমানজনক। একজন ঋণ খেলাপির সঙ্গে সবমসংয় ব্যাঙ্ক কর্মীরা সৌহার্দ্যমূলক আচরণ করবেন, তা আশা করা অন্যায়।’ নিচুতলার কর্মীদের বিক্ষোভের জেরেই গান্ধিগিরির সিদ্ধান্ত থেকে পিছু হঠেছে ইউকো ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় রায়নার ‘India’s Got latent 2’-এর বিচারকের আসনে আলিয়া-শর্বরী, ফের বিতর্ক

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

সল্টলেক গেস্ট হাউসে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ