চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয় ছাত্রদের জন্য কোনও সেফ করিডোরই নেই, জাতি সংঘে ভারত

নিজস্ব প্রতিনিধিঃ যুদ্ধ বিরতি ঘোষণা করে যে নিরাপদ করিডোর বানানোর কথা বলা হচ্ছে সেটা ভারতীয় ছাত্রদের জন্য কখনও বাস্তবায়িতই হয়নি। আজ মঙ্গলবার ইউক্রেন-রাশিয়ার  মধ্যেকার সংঘাত পা দিল ১৩তম দিনে। এর মধ্যেই পরপর চার দিন ইউক্রেনের রাজধানী কিয়েভসহ, খারকিভ, সুমির মতো একাধিক শহরে কিছুক্ষণের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করল রাশিয়া। ওই সমস্ত শহরে আটকে পরা নাগরিকদের জন্য মানবিক করিডোর বানিয়ে অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই প্রত্যেক দিন কয়েক ঘণ্টার এই যুদ্ধ বিরতি। কিন্তু আদতে এই মানবিক করিডোর নাকি বাস্তবায়িতই হচ্ছে না। মঙ্গলবার জাতি সংঘে এমনটাই জানালেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি।

এদিন ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি জাতি সংঘে বলেন, ইউক্রেনের শহর সুমিতে অন্যান্য বেসামরিক বাসিন্দাদের মতো আটকে একাধিক ভারতীয় পড়ুয়া। তাঁদের উদ্ধার করে দেশে ফেরানোর কাজ প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কিন্তু তাঁরা কোনওমতেই সুমি শহর থেকে বের হতে পারছেন না। কারণ ইউক্রেন এবং রাশিয়ার সেনার যে মানবিক করিডোর দেওয়ার কথা ছিল সেটা তাঁরা কোনও ভারতীয় পড়ুয়াকেই দিচ্ছেন না। তাই এই মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের কাছেই আমাদের অনুরোধ যে, অবিলম্বে যেন ভারতীয় পড়ুয়াদের মানবিক করিডোরের ব্যবস্থা করে তাঁদের সুমি থেকে বের করা হয়।

তাঁর কথায়, ভারত গভীরভাবে উদ্বিগ্ন যে আমাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও রাশিয়া এবং ইউক্রেন উভয়ের পক্ষ থেকেই সুমিতে আটকা পড়া আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ করিডোর বাস্তবায়িত করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমরা অন্যান্য দেশের নাগরিকদেরও সহায়তা করেছি, যারা আমাদের কাছে তাঁদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য সাহায্য চেয়েছেন। আমরা আগামী দিনেও এই একই কাজ করার জন্য উন্মুক্ত থাকব। ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই ৮০টিরও বেশি উড়ান আকাশপথ ধরেছে।’   

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ