পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্গাপুজোর আগেই সংগঠিত ক্ষেত্রের কর্মচারিদের ‘বোনাস’ উপহার কেন্দ্রের। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সুবিধা পাওয়ার জন্য বাধ্যতামূলক মাসিক বেতনসীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার বিষয়টি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই সিদ্ধান্তের ফলে আরও ৫১ লক্ষেরও বেশি কর্মী বাধ্যতামূলক ইপিএফও (EPFO) কভারেজের আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড স্কিমের সুবিধা দেয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। কেন্দ্রীয সরকার ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছে, আগামী দিনে এই স্কিমেই যুক্ত করা হবে স্ব-নির্ভর ব্যক্তি, গিগ কর্মী, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের। তাঁরা স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ডে টাকা রেখে অবসরের পর আর্থিক সুবিধা পেতে পারেন। এই প্রকল্পটি চালু হলে কয়েক কোটি মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষা দিতেই আনা হচ্ছে এই স্কিম।

বর্তমানে মূলত ২০ বা তার বেশি কর্মী রয়েছেন এমন প্রতিষ্ঠানের কর্মচারীরাই ইপিএফের সুবিধা পান। তবে মূল বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে যাদের বেতন ১৫ হাজার টাকা তাঁরাই ইপিএফের আওতাভুক্ত। এতদিন ১৫ হাজারের বেশি বেতন হলে কর্মচারিরা ইপিএফের সুবিধা পেতেন না। ফলে সংগঠিত ক্ষেত্রের এক বড় অংশই ইপিএফের বাইরে ছিলেন। ওই বৈষম্য দূর করতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৫ হাজারের সীমা বাড়িয়ে ২৫ হাজার করেছে।

প্রায় এক যুগ আগে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর ইপিএফের আওতায় আসা কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। ওই বছরের ১ সেপ্টেম্বরের আগে পর্যন্ত যাদের বেতন ছিল সাড়ে ছয় হাজার টাকা, তারাই ইপিএফের সুবিধা পেতেন। কেন্দ্রের ক্ষমতা দখলের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীদের প্রভিডেন্ট ফান্ডের আওতায় এনেছিলেন।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?