উত্তরপ্রদেশে চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ, পাখির চোখ লখিমপুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। বুধবার সকাল থেকে সাতটা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ অনুষ্ঠান। এদিন মোট ৫৯টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হওয়ার কথা। এর মধ্যে রয়েছে পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, হরদোই, উন্নাও, লখনউ, রায়বরেলি, বান্দা ও ফতেপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলি। তবে এর মধ্যে সবথেকে বেশী গুরুত্বপূর্ণ যে কেন্দ্রটি সেটি হল লখিমপুর। ২০২১ সালের অক্টোবর মাসে এই লখিমপুর খেরিতেই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের ছেলের কনভয়ের বেপরোয়া গতির বলি হয়েছিলেন ৪ জন নিরীহ কৃষক। চতুর্থ দফার এই ভোটে লড়াইয়ের ময়দানে রয়েছেন ৬২৪ জন প্রার্থী।  

চতুর্থ দফার এই ভোটে ৬২৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে আজ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ২ কোটি ১২ লক্ষ ভোটার। ভোটপ্রার্থীদের মধ্যে রয়েছেন যোগী সরকারের চার মন্ত্রী। অন্যদিকে উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার মাকে এবার টিকিট দিয়ে এই ভোটযুদ্ধে সামিল করেছে কংগ্রেস। তাঁরও ভাগ্য নির্ধারণ হবে আজ। 

গতবার অর্থাৎ ২০১৭-এর বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার এই ৫৯টি আসনের মধ্যে ৫১ টিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির। ৪ টি কেন্দ্র জিতেছিল অখিলেশের সমাজবাদী দল এবং দুটিতে জয়ের মুখ দেখেছিল কংগ্রেস। তবে এই দফায় সবকটি রাজনৈতিক দলের কাছেই যে কেন্দ্রটির গুরুত্ব সবথেকে বেশী সেটি হল লখিমপুরের খেরি। একদিকে এই কেন্দ্রের জয়ের সঙ্গে রীতিমতো মান সম্মান জিয়ে গিয়েছে কেন্দ্রীয় উপমন্ত্রী অজয় মিশ্রর, অন্যদিকে উত্তরপ্রদেশের কৃষিপ্রধান এই জেলা এর আগেই কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে যেভাবে সুর চড়িয়েছে তাতে আগামী দিনে খেরি বাসিন্দারা আর গেরুয়া শিবিরের প্রতি আস্থা রাখতে পারে কিনা এখন সেটাই দেখার।  

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩