মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রবল বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জরাজীর্ণ একটি শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ ভেঙে পড়ে একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপগড়ের মহলি মহল্লায় অবস্থিত বাড়িটি ১০০ বছরেরও বেশি পুরোনো ছিল। দীর্ঘদিন ধরে বাড়িটি দুর্বল অবস্থায় থাকলেও সেখানে পরিবারের সদস্যরা বসবাস করছিলেন।

জানা গিয়েছে, বাড়ির একটি ঘরেই বাতানুকূল যন্ত্র (এসি) লাগানো ছিল। বুধবার রাতে সেই ঘরেই ঘুমিয়েছিলেন প্রমোদ শ্রীবাস্তব, তাঁর স্ত্রী, ছেলে, পুত্রবধূ এবং দুই নাতি। রাতভর প্রবল বৃষ্টির জেরে আচমকাই বাড়ির একটি বড় অংশ ধসে পড়ে। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালায়। উদ্ধারকারীরা যে ঘরে পরিবারের ছয় সদস্য ঘুমিয়ে ছিলেন, সেই ঘরের ধ্বংসস্তূপ থেকেই তাঁদের মৃতদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, টানা ভারী বৃষ্টি এবং বাড়িটির জরাজীর্ণ অবস্থার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এলাকার পুরোনো ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলির নিরাপত্তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের