‘লখিমপুর ফাইলস নিয়েও সিনেমা হবে তো?’ বিজেপিকে পাল্টা খোঁচা অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। ১৯৯১ সালে জম্মু কাশ্মীর উপত্যকায় কাশ্মীরী পণ্ডিতদের ওপর হওয়া অত্যাচার এবং পরে তাঁদের বলপূর্বক উপত্যকা থেকে বের করার যে আখ্যান সেই গল্প নিয়েই এই সিনেমা। ইতিমধ্যেই এই সিনেমা দেশের প্রধানমন্ত্রীসহ একাধিক নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে এই সিনেমার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং এবং তিনি বাকি সাংসদদেরও এই সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছেন। তার ঠিক পরের দিন অর্থাৎ বুধবার এই ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়েই প্রধানমন্ত্রী তথা বিজেপি দলকে পাল্টা খোঁচা দিলেন সমাজবাদী দলের কাণ্ডারি অখিলেশ যাদব। এদি তিনি বলেন, কাশ্মীর ফাইলস নিয়ে সিনেমা তো হল। তাহলে লখিমপুর ফাইলস নিয়েও  নিশ্চয়ই সিনেমা বানানো হবে।

গত সপ্তাহেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের কাছে হারের মুখ দেখতে হয়েছে অখিলেশ ও তাঁর দলকে। তবে তা নিয়ে মোটেই হতাশ নন তিনি, বরং বলেছেন আমরা দেখিয়ে দিলাম যে আমরাও বিজেপির আসন কমাতে পারি। এরপর নির্বাচনের পরপরই আজ বুধবার সিতাপুরের একটি জনসভায় যোগ দেন তিনি। সেখানেই  ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে অখিলেশ কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরকে। তাঁর কথায়, ‘যদি কাশ্মীরের ফাইল নিয়ে সিনেমা তৈরি করা যায়, তা হলে লখিমপুরে জিপের ধাক্কায় পিষ্ট হওয়ার ঘটনায় লখিমপুরের ফাইল কেন নয়?’ 

এদিন মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। তিনি বলেন, ‘বিজেপির শাসনকালে দেশের মানুষের দুর্দশার কথা সকলেরই জানা। অনাহার, দারিদ্র্যতার কবলে পড়ে কত লোক বিষ খেয়েছেন, আত্মহত্যা করেছেন সেটা আমরা সকলেই জানি। পাশের গ্রামেই কিছু নিরপরাধ মানুষকে গাড়ির চাকায় পিষে মারা হয়েছে। সময় এসেছে এই সব সহিংসতার উপর একটি চলচ্চিত্র তৈরি করার। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং ইউপির উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলি নিয়ে বিজেপিকে ক্রমাগত চাপ দেওয়া দরকার এবং তার জবাব দিতে হবে তাদের।’

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার