ভোট দিতে এসে ব্যাপক জনরোষের মুখে লখিমপুর কাণ্ডের ‘হোতা’ মন্ত্রী অজয় মিশ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকাল থকেই উত্তরপ্রদেশে শুরু হয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণের কাজ। উত্তরপ্রদেশে অন্যান্য দিনের ভোটগ্রহণের থেকে আজকের এই চতুর্থ দফার ভোটগ্রহণের গুরুত্ব যে অনেক বেশী সেটা আগে থেকেই মনে করা হচ্ছিল। কারণ বুধবার যে ৫৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে তার মধ্যে রয়েছে লখিমপুরের খেরি। আর এই লখিমপুরের খেরিতেই ২০২১ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছিল ৪ জন নিরীহ কৃষকের এবং তার জেরে হওয়া গণ্ডগোলের জেরে আরও ৪ জনের প্রাণ গিয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হয়েছে দেশজুড়ে। আর সেই কেন্দ্রের ভোটগ্রহণের দিনেও যে নতুন করে বোনা হতে পারে অশান্তির বীজ সেই আশঙ্কা ছিল আগে থেকেই। আর সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র নিজে ভোট দিতে বুথে এলেন।

জানা যাচ্ছে, এদিন বিশাল পুলিশ বাহিনী ঘেরা কড়া প্রহরায় নিজের বুথে ভোট দিতে আসে মন্ত্রী অজয় মিশ্র। ভোট দেওয়ার পরে সাংবাদিকদের দিকে হাত তুলে ভিক্টরি চিহ্ন তথা ভি ভিহ্ন দেখান। এরপরেই তাঁকে ঘিরে ধরে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। একদিকে তাঁকে সাংবাদিকরা ছেঁকে ধরেন তাঁর ‘অভিযুক্ত’ ছেলেকে নিয়ে প্রশ্ন করতে। অন্যদিকে এলাকার স্থানীয় বাসিন্দারাও তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে মুহূর্তের মধ্যে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। 

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর লখিমপুরের খেরিতে ঘটে এই কৃষক হত্যার ঘটনা। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের কনভয় দুরন্ত গতিতে গিয়ে শান্তিপূর্নভাবে মিছিলে হাঁটা কৃষকদের গিয়ে ধাক্কা মারে। এরপর ২০২১ সালের ১০ অক্টোবর গ্রেফতার হন আশিস মিশ্র। সেই থেকে জেলেই ছিলেন মন্ত্রীপুত্র। গত সপ্তাহে প্রায় ৪ মাস বাদে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। 

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের