চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআইয়ের ভয়ে উত্তরপ্রদেশের নির্বাচনে লড়েননি মায়াবতী, দাবি রাহুল গান্ধির

নিজস্ব প্রতিনিধি,  লখনউ: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বড় পরাজয় হয়েছে। সেই পরাজয় নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস মায়াবতীর কাছে জোটে আগ্রহী হয়ে বার্তা পাঠিয়েছিল। কিন্তু মায়াবতী কোনও প্রত্যুত্তর দেননি।

শনিবার সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেন, এবারে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিএসপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। তিনি দাবি করেছেন, ইডি, সিবিআইয়ের ভয়েই মায়াবতী ও তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছেন। এদিন রাহুল গান্ধি বলেন, মায়াবতীকে বলা হয়েছিল, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু তারপরেও কংগ্রেসের জোটবার্তায় কোনও উত্তর দেননি।

এই প্রসঙ্গে তিনি বলেন, কাশীরামের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তিনি দলিতদের উন্নতি সাধনের জন্য অনেক চেষ্টা করেছেন। কংগ্রেস দূর্বল হয়ে গিয়েছে। এটা সমস্যা নয়। কিন্তু দলিতদের ক্ষমতায়ন করতে হবে। কিন্তু মায়াবতী সাফ জানিয়েছেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাঁর জন্য পথ খোলা ছিল। কিন্তু তিনি সিবিআই, ইডি, পেগাসাসের কারণে লড়াই করতে চান না।

বিরোধীরা বার বার অভিযোগ করেছেন, নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার সিবিআই, ইডির ভয় দেখায়। বিজেপি বার বার তাদের দলের স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় সংস্থাগুলো ব্যবহার করছে।বিরোধীদের এই অভিযোগ আরও জোরদার হয় মায়াবতীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তের জেরে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক জয়লাভ করে। যোগী আদিত্যনাথ দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ