মাফিয়া নিধন শেষে ‘জয় শ্রীরাম’ শ্লোগান ৩ নয়া ডনের

৩ যুবককে কার্যত দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করা হয়েছে। ঘটনার মাথা অন্য কেউ। পরে এদেরই হয়তো ভুয়ো এনকাউন্টার করে মেরে দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যের মাফিয়া আতিক আহমেদ(Atik Ahmed) এবং তাঁর ভাই আশরফ খুন হয়ে গিয়েছেন পুলিশেরই ঘেরাটোপে থাকার সময়। আর তাঁদের যারা গুলি করে খুন করেছে তাঁরাই এখন রাতারাতি হিরো হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের সমর্থকদের কাছে। শুধু তাই নয়, যেভাবে তারা সাংবাদিক সেজে এই হত্যাকাণ্ড চালিয়েছেন তা দেখে স্তম্ভিত সারা দেশের পুলিশ প্রশাসন থেকে সংবাদমাধ্যম। তার থেকেও বড় প্রশ্ন হয়ে উঠে এসেছে এই ৩ যুবক হত্যাকাণ্ডের পরে পুলিশ ও সংবাদমাধ্যমের সামনেই বার বার ‘জয় শ্রীরাম’(Jay Sree Ram) শ্লোগান দিতে থাকে এবং আরও অবাক করার মতো বিষয় হলো তাঁরা না পুলিশের দিকে একটিও গুলি ছুঁড়েছে না পুলিশ(Police) তাঁদের দিকে কোনও গুলি ছুঁড়েছে। সবার সামনে তাঁরা পুলিশের কাছে নির্ভয় চিত্তে আত্মসমর্পণও করেছে। আর এই সব দেখে এখন অনেকেরই দাবি, গোটা ঘটনাই গেরুয়া শিবির থেকে করা হয়েছে পরিকল্পনামাফিক। যোগী রাজ্যের পুলিশ আগে থেকে সবই জানত। তবে এখন যোগী রাজ্যের নয়া হিরো ৩ যুবক। সানি, অরুণ আর লবলেশ। ৩ নয়া ডন(Don)।

আরও পড়ুন শুভেন্দুর হুমকিতে ভীত নয় তৃণমূল, আশঙ্কার চোরাস্রোত বিজেপিতেই

আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফকে খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই সানি, অরুণ আর লবলেশকে গ্রেফতার করেছে। ৩ জনই উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাসিন্দা। সানির বাড়ি হামিরপুরে। অরুণ কাসগঞ্জের বাসিন্দা এবং বান্দার বাসিন্দা লবলেশ। ৩জনের বিরুদ্ধেই খুন, অপহরণ এবং ডাকাতি-সহ একাধিক মামলা রয়েছে। পুলিশের জেরায় ধৃতেরা জানিয়েছে যে, জেলে থাকাকালীন তিন জন পরস্পরের বন্ধু হয়ে ওঠে। সেই থেকেই একসঙ্গে যাবতীয় অপরাধ করত তারা। উত্তরপ্রদেশের সবচেয়ে বড় ডন হওয়ার লক্ষ্য ছিল তাঁদের। ছোটখাটো অপরাধ করে কারও নজরে আসতে পারছিল না তারা। তাই বড় ধরনের এমন কোনও অপরাধ করতে চাইছিলেন যাতে ‘বিখ্যাত’ হয়ে ওঠা যায়। হয়েওছে। রাতারাতি লোকের মুখে মুখে এখন ৩টে নাম  – সানি অরুণ আর লবলেশ। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, সবটাই সাজানো। এই ৩ যুবককে কার্যত দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করা হয়েছে। ঘটনার মাথা অন্য কেউ। পরে এদেরই হয়তো ভুয়ো এনকাউন্টার করে মেরে দেওয়া হবে যাতে কোনওদিনই আর আসল মাথার নামটা জানা না যায়। তবে এই হত্যাকাণ্ডের পরে পরেই উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে।

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার