দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বউয়ের সই জাল করে ডিভোর্স, দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ কোর্টের

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: স্ত্রীকে আগাম না জানিয়ে সই জাল করে ডিভোর্স দেওয়ার অভিযোগে স্বামীকে দেড় লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। ক্ষতিপূরণ দিতে হবে মহেন্দ্র প্রসাদকে। এই দেড় লক্ষ টাকার মধ্যে স্ত্রীকে দিতে হবে এক লক্ষ টাকা। বাকি টাকা পাবে স্থানীয় পারিবারিক আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতি ভিপিন সাঙ্ঘভি এবং বিচারপতি রমেশ চন্দ্র খুলবের এজলাস জানিয়েছেন, হিন্দু ধর্মে বিবাহ অত্যন্ত পবিত্র হিসেবে ধরা হয়। মহেন্দ্র প্রসাদ সেই পবিত্রতা নষ্ট করেছেন। বিবাহ বিচ্ছেদে স্ত্রীর সম্মতি আছে কি না, সেটা মহেন্দ্র প্রসাদ জানার প্রয়োজন বোধ করেননি।

জানা গিয়েছে, মহেন্দ্র প্রসাদ ২০১৩ সালে স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিয়োগ জানিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। ২০২১ সালে স্থানীয় পারিবারিক আদালত মহেন্দ্র প্রসাদের আর্জি মঞ্জুর করে। শুনানি হয়েছে পুরোপুরি এক তরফা। মহেন্দ্র প্রসাদের স্ত্রী এবং সন্তান এই ব্যাপারে কিছুই জানত না। ডিভোর্সের খবর পরে জানতে পেরে মহেন্দ্র প্রসাদের স্ত্রী পাল্টা মামলা করেন। একই সঙ্গে খবর পান স্বামীর সঙ্গে এক মহিলার সম্পর্ক রয়েছে। মহেন্দ্র প্রসাদকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে আদালত থেকে বিবাহ বিচ্ছেদের রায়ের কপি স্ত্রীকে দেখালে স্ত্রী স্বামীর বিরুদ্ধে পাল্টা মামলার সিদ্ধান্ত নেয়। মামলা করেন উত্তরাখণ্ড হাইকোর্টে।

উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি ভিপিন সাঙ্ঘভি এবং বিচারপতি রমেশ চন্দ্র খুলবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, স্ত্রীর সই জাল করে, তাকে না জানিয়ে ডিভোর্স দিয়ে বিয়ের মতো পবিত্র একটি রীতিকে অসম্মান করেছেন মহেন্দ্র প্রসাদ।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ