কানপুরে ৪০০ কোটি টাকার জমি কেলেঙ্কারি! দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দুর্নীতির বিরুদ্ধে জিরো- টলারেন্স নীতি অব্যাহত রেখে উত্তরপ্রদেশের যোগী সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, উত্তরপ্রদেশের কানপুর দেহাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের নামে প্রায় ৪০০ কোটি টাকার জমি জালিয়াতির ঘটনায় প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ও ব্যাঙ্ক কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যোগী সরকার। প্রায় ১৫ বছর ধরে কাজ না করে সরকারি জমি বন্ধক রেখে ১৫০০ কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ ওঠার পর বর্তমান প্রাসাশন ওই জমি সরকারি নথিতে ফিরিয়ে এনেছে।

প্রসঙ্গত, এই মামলাটি ২০১১ সালে শুরু হয়েছিল। সরকার চাপারঘাটা ও তার পার্শ্ববর্তী গ্রামগুলিতে (কৃপালপুর, ভুন্ডা, রসুলপুর এবং ভরতৌলি) একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্রাম্য সম্প্রদায় এবং চাষীদের জমি নেওয়া হয়েছিল । জেলা ম্যাজিস্ট্রেট কপিল সিং যখন জানতে পারেন যে সরকারি অনুমতি ছাড়াই সরকারি জমি ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছে, তখন তিনি একটি তদন্তের নির্দেশ দেন। তদন্তে উঠে আসে, কোম্পানিগুলো কর্মকর্তাদের সাথে যোগসাজশে রাজস্ব ক্ষতি করেছে। 

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে সঙ্কটের মধ্যেই চিন সফরে ডোনাল্ড ট্রাম্প

এছাড়াও ওই একই বছর কানপুর দেহাতের ভোগনিপুরের সাতটি গ্রাম জুড়ে প্রায় ২৩৩২ একর জমি হিমাবত পাওয়ার এবং ল্যাঙ্কো আনপারা পাওয়ারকে একটি তাপবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য প্রদান করা হয়েছিল। চুক্তি অনুসারে, এই সংস্থাগুলিকে তিন বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু করে বিদ্যুৎ উৎপাদ ন করার কথা ছিল। কিন্তু, ১৫ বছর পরেও সংস্থাগুলি কোনো কাজই সম্পন্ন করেনি এবং সরকার কর্তৃক অধিগ্রহণ করা জমিটি খালি পড়ে থাকে। অর্থাৎ, এই কোম্পানিগুলি প্রতারণামূলকভাবে জমি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে। প্রশাসনের কাছে এও অভিযোগ এসেছে যে, বিদ্যুৎ কোম্পানিগুলো এই সরকারি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে মোট ১৫০০ কোটি টাকার ঋণ নিয়েছে। কোম্পানিগুলো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণও করেনি এবং ব্যাংকের ঋণও পরিশোধ করেনি এবং ভব্যাংকগুলি জমিটি নিলামে তোলার প্রস্তুতি নিলেও , জেলা প্রশাসন তাতে বাধা দেয়। জেলা ম্যাজিস্ট্রেট কপিল সিং- এর নির্দেশে পুরো বিষয়টি নিয়ে একটি তদন্ত করা হয়। তদন্তে কোম্পানির কর্মকর্তা, ব্যাংকের কর্মচারী এবং তৎকালীন এডিএম ওকে সিং-এর মধ্যে যোগসাজশ প্রকাশ পায়। তদন্তের ভিত্তিতে ভোগনিপুর তহসিলদার প্রিয়া সিং-এর অভিযোগের ভিত্তিতে মুসানগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়।

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের