নবজাতক জন্মের পরেই ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ, গ্রেফতার ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ : ১৭ বছরের কিশোরীর সন্তান প্রসবের পর নবজাতককে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় এক চিকিৎসক-সহ ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগের তদন্তে নেমে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালটি সিল করে দিয়েছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি মহারাষ্ট্রের নালাসোপাড়ার। পুলিশ সূত্রে খবর, ১৭ বছরের এক নাবালিকা ওই এলাকার সন্তোষভুবনের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেয়। অভিযোগ, প্রসবের পরের দিনই সদ্যোজাতকে ৪০ হাজার টাকার বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় নাবালিকার মা, এক চিকিৎসক, এক মহিলা প্রতিবেশী, নাবালিকার সঙ্গে সম্পর্কে থাকা ২২ বছরের এক যুবক এবং ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছেে অভিযোগ, নাবালিকার প্রসব করিয়েছিলেন চিকিৎসক শাহিন শেখ। তবে প্রসবের ক্ষেত্রে কোনও নিয়ম লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রসবের পর নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে চিকিৎসার জন্য তুলিঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরেই তদন্ত শুরু করে পুলিশ। নাবালিকার সঙ্গে সম্পর্কে থাকা যুবকের বিরুদ্ধে পকসো আইনেও মামলা দায়ের হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

এদিকে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালটি সিল করে দিয়েছে বসই-বিরার পুরনিগম। সদ্যোজাতকে কী ভাবে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হল, এই ঘটনার পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না এবং আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তার বিষয়টিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। ঘটনায় অভিযুক্তদের ভূমিকা নির্ধারণ এবং অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?