আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উপরাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৬ ভোটে আলভাকে হারিয়ে জয়ী জগদীপ ধনকর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশিতভাবেই উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Poll) জয়ী হলেন এনডিএ (NDA) প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল (Former West Bengal Governor) জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। সম্মিলিত বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভাকে (Margaret Alva)  ভোটে হারিয়ে দেশের তম উপরাষ্ট্রপতি হলেন বিশিষ্ট আইনজীবী। ধনকর পেয়েছেন ৫২৮টি ভোট। আর আলভা পেয়েছেন ১৮২টি ভোট। অর্থা‍ৎ ৩৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী। ফলাফল ঘোষণার পরেই নয়া উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

শনিবার সকাল দশটা থেকে সংসদ ভবনে শুরু হয় উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ। বিকেল পাঁচটার মধ্যেই শেষ হয়ে যায় ভোটদান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi), রাহুল গান্ধি (Rahul Gandhi) সহ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোট দেন। তৃণমূল কংগ্রেস ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিলেও দলের সিদ্ধান্তের বিরুদ্ধে হেঁটে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন বিজেপিমুখী দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।

সন্ধে ছয়টা নাগাদ উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়। সাড়ে সাতটা নাগাদ ভোট গণনা শেষ হয়।  ভোট গণনা সম্পূর্ণ হওয়ার ফল ফলাফল ঘোষণা করে রিটার্নিং অফিসার তথা রাজ্যসভার মহাসচিব পি সি মোদি জানিয়েছেন, এই মুহুর্তে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ৭৮০ জন সাংসদ। এদিন ভোট দিয়েছেন ৭২৫  জন সাংসদ। তার মধ্যে ১৫ জনের ভোট বাতিল হয়েছে। জগদীপ ধনকর পেয়েছেন ৫২৮টি টি ভোট। আর মার্গারেট আলভা পেয়েছেন ১৮২টি ভোট। আগামী ১১ অগস্ট থেকে উপরাষ্ট্রপতির দায়িত্বভার সামলাবেন ধনকর। বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ আগামী বুধবার অর্থা‍ৎ ১০ অগস্ট শেষ হচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ