ব্যক্তিগত সহায়কদেরই রাজ্যসভার বিভিন্ন কমিটিতে বসিয়ে দিলেন ধনকড়

ধনকড়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিতর্ক আর তিনি যেন সমার্থক। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময়ে ছলছুতোয় রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে সংবাদের শিরোনামে ভেসেছিলেন জগদীপ ধনকড়। উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও বিতর্কিত কাজকর্মে ক্ষান্ত দেওয়ার কোনও লক্ষণই দেখাচ্ছেন না। চেয়ারম্যান হিসেবে রাজ্যসভার বিভিন্ন কমিটিতে নজিরবিহীনভাবেই নিজের ব্যক্তিগত সহায়কদের বসিয়ে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। আর ধনকড়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা।  কমিটির কাজকর্মের উপরে নজরদারির জন্যই উপরাষ্ট্রপতি এমন বেনজির সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেছে বিরোধী শিবির।

বুধবার রাজ্যসভার সচিবালয় থেকে রাজ্যসভার চেয়ারম্যানের অধীনে থাকা ২০টি সংসদীয় কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে নতুন করে ৮ আধিকারিকের নাম যোগ করা হয়েছে। প্রত্যেকেই জুনিয়র পর্যায়ের অফিসার। আরও উল্লেখযোগ্য যে ৮ জনই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ব্যক্তিগত সহায়ক হিসেবে কর্মরত। ওই তালিকা দেখে রাজ্যসভার সচিবালয়ের একাধিক আধিকারিকও বিস্মিত। কীভাবে উপরাষ্ট্রপতির ব্যক্তিগত সহায়করা পদাধিকার বলে সংসদীয় কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটির সদস্য বনে গেলেন ভেবেই পাচ্ছেন না তাঁরা।

ধনকড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এই প্রথম নয়। এর আগে উপরাষ্ট্রপতি হিসেবে নিজের সচিব হিসেবে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস সুনীল গুপ্তকে  রাজভবন থেকে নিয়ে এসেছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময়েও রাজভবনে বেশ কিছু পদে নিজের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার