শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরেদের বুদ্ধিতে হিমশিম খেয়েছিল পুলিশ। তবে তদন্তের জাল ছাড়িয়ে চোরেদের ষড়যন্ত্র ভেস্তে দিলেন তদন্তকারীরা। সঙ্গে জঙ্গলের ভিতর থেকে প্রায় ২ কোটি টাকার রুপো উদ্ধার করল পুলিশ। সঙ্গে এই বহুমূল্যের রুপো চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা আগে শ্রমিক ও ঠিকাদার হিসেবে কাজ করত। একদিন হঠাৎ তারা জয়পুরের এক কেল্লা ভাঙার কাজ পান। সেই কেল্লা ভাঙতে গিয়েই বহুমূল্যের রুপো ও অলঙ্কারের সন্ধান পান ধৃতরা। কিছু অলঙ্কার ওই কেল্লার মালিকদের ফিরিয়ে দিলেও প্রায় ৬৬ কেজি রুপো নিজেদের কাছে রেখে দেন চোরেরা। পুলিশের চোখ এড়াতে সেই বিশাল পরিমাণ রুপো জয়পুরের জঙ্গলে লুকিয়ে রেখেছিল তারা। মাঝে মাঝে সেই গুপ্তধন কিছুটা কিছুটা করে বিক্রি করছিল চোরেরা। জয়পুর পুলিশের কাছে বিষয়টি জানান ওই কেল্লার মালিক। তিনি এফআইআরে উল্লেখ করেন, বেশিরভাগ গুপ্তধন পেলেও রুপোগুলি পাওয়া যায়নি। তিনি জানতেন, কেল্লার ভিতরে ধনসম্পদের মধ্যে বিশাল পরিমাণে রুপো রয়েছে। কিন্তু যারা কেল্লা ভাঙার কাজ করেছিলেন তারা সবকিছু ফেরত দেয়নি। এফআইআর দায়ের পরেই তদন্ত শুরু করে মানত চক থানার পুলিশ। তদন্তকারীদের সন্দেহ হয়, ওই শ্রমিকরাই চুরি করেছে। তাদের উপর বিগত দশমাস ধরে নজরদারি চালানো হয়। গুপ্তধন হাতে পাওয়ার পরপরই তাদের জীবনযাত্রার ধরন বদলে যায়। তারা প্রচুর অর্থ ব্যয় করতে শুরু করে। তাদের মধ্যে এই পরিবর্তন দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ তাদের উপর নজরদারি আরও বাড়িয়ে দেয়।

আরও পডুন: রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ওই পাঁচ শ্রমিককে। পুলিশের জেরার মুখে পড়ে সবটা উগড়ে দেন তারা। চুরির কথা স্বীকার করে নেন। ধনসম্পদ কোথায় লুকানো রয়েছে, সেটাও বলে দেয় তারা। তারপরে জয়পুরের জঙ্গলে গিয়ে ৬৬ কেজি রুপো উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে জয়পুরের ডিসিপি নর্থ জানিয়েছেন, ‘কেল্লার মালিক রাহুল শেঠি মানক চক থানায় একটি এফআইআর দায়ের করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, প্রায় ১০ থেকে ১৫টি রুপোর পাত বা পিণ্ড ছিল তার ধনসম্পদের মধ্যে। যার প্রতিটির ওজন ছিল আনুমানিক ৪০ থেকে ৪৫ কিলোগ্রাম। এছাড়াও সেখানে ১৪-১৫টি সোনার মুদ্রা এবং প্রায় ৮,০০০ থেকে ১০,০০০টি পুরোনো রুপোর মুদ্রা ছিল। সেগুলি পাওয়া যাচ্ছে না। তারপরেই আমরা তদন্ত শুরু করি। প্রথমে আটক করা হয় মূল অভিযুক্ত মহেশ ওরফে ছোটুকে। জেরার মুখে সবটা কবুল করে নেয় সে। ছোটু জানিয়েছে, তার সহযোগী অনুজ, জগদীশ, রজত, ওমপ্রকাশ ওরফে পাপ্পু এবং নিজের গাড়িরচালকের সহায়তায় এই পুরো সম্পদ আত্মসাৎ করেছিল তারা।’

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশের সঙ্গে ঘনিষ্ঠতা কিয়ারার, কটাক্ষের ঝড় উঠতেই স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিলেন সিদ্ধার্থ

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ