‘শীঘ্রই দিল্লিতে মিটবে জলের সমস্যা’, টুইটে জানালেন অতিশী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। একাধিক জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে। চন্দ্রওয়াল জল শোধনাগারের পাম্প হাউসের মধ্যে ডুকে যায় জল। আর তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয় পাম্প হাউস। এই পরিস্থিতিতে রবিবার চন্দ্রওয়াল জল শোধনাগারের পাম্প হাউস পরিদর্শনে গেলেন দিল্লির জলমন্ত্রী অতিশী।

চন্দ্রওয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনের পর অতিশী টুইট করে জানান,’ বৃষ্টির জেরে চন্দ্রওয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পাম্পিং হাউস প্লাবিত হয়ে গিয়েছে। যার ফলে মোটরগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে। আর তাতে দিল্লির বহু জায়গায় ব্যাহত হয়েছে জল পরিষেবা। তবে জল বোর্ড এই সমস্যা সমাধানের জন্য দ্রুত কাজ করেছে । ৮০ শতাংশ মেরামতের কাজ শেষ হয়ে গিয়েছে। দ্রুত স্বাভাবিক হতে চলেছে জল সরবারহ।‘

উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে বর্ষা ঢুকেছে। যারফলে ২২৮.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৩৬ সালের পর জুন মাসে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে জলমগ্ন দিল্লির একাধিক রাস্তা। শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোঢী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার। এরজেরে বৃষ্টির জলে ডুবে মৃত্যু হয়েছে ছয় জনের। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী তিন দিন দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।   

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়