‘আমরা সবাই ঐক্যবদ্ধ’, পওয়ারের সঙ্গে বৈঠকের পরে বললেন রাহুল

বৃহস্পতিবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠক করেন শরদ পওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মতাদর্শ ভিন্ন হলেও মোদি সরকারের  ‘দুঃশাসনের’ বিরুদ্ধে বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন রাহুল গান্ধি। আজ বৃহস্পতিবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ‘বেসুরো’ এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে ঘন্টাখানেকের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন ‘আমরা সবাই ঐক্যবদ্ধ।’

আদানিকাণ্ডে বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবির বিরোধিতা করে বিরোধী ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছিলেন মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার। যদিও বিরোধী দলগুলির নেতারা তাঁর মন্তব্যকে ভালোভাবে মেনে নেননি আঁচ পেয়ে ডিগবাজি খেয়েছিলেন তিনি। গতকাল জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তেজস্বী যাদব আগামী লোকসভা ভোটে বিরোধী দলগুলির ঐক্য নিয়ে আলোচনার জন্য রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করার পরে এদিন আচমকাই দিল্লি ছুটে আসেন পওয়ার। রাত সাড়ে আটটা নাগাদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে হাজির হন। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধিও। প্রায় ঘন্টাখানেক ধরে চলে বৈঠক।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপি সুপ্রিমো বলেন, ‘আমি চাই সব বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে কথা বলা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গেও কথা বলা হোক। আমরা শুধুমাত্র সামনের দিকে তাকাচ্ছি। সবাইকে সঙ্গে নিয়ে একটা বিরোধী জোট গড়তে চাই।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পাশে দাঁড়িয়ে বলেন, ‘গতকাল বুধবারই নীতীশ কুমার ও তেজস্বী যাদবের সঙ্গে বিরৌধি জোট গঠন নিয়ে কথা হয়েছে। আজ পওয়ারজির সঙ্গে কথা বলতে পেরে আমরা খুশি। দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে আমরা সবাই জোটবদ্ধভাবেই লড়ব।’

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6