রাম–বাম জোট, বিজেপির সুরেই রাহুলের বার্লিন সফরকে নিশানা সিপিএম সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন জার্মানি সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই নিয়ে বিজেপি আগেই সমালোচনা করেছে। এবার বিজেপির মতোই কড়া সমালোচনা করল সিপিএম। ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেস ইভেন্টে যোগ দিতে জার্মানি গিয়েছেন রাহুল। আর তা নিয়ে এবার বিজেপির পাশেই দাঁড়ালেন সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিট্টাস। অথচ ইন্ডিয়া জোটে এখনও রয়েছে সিপিএম। তারপরও বিজেপির পাশে দাঁড়ানোয় রাম–বাম জোট নিয়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে।

এদিকে এবার ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। সেখানে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হচ্ছে না। সেটা প্রকাশ্যেও এসেছে। এই আবহে সিপিএমের রাজ্যসভার সাংসদ সর্বভারতীয় বেসরকারি সংবাদমাধ্যমে বলেন, ‘‌লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সংসদ অধিবেশনের সমাপ্তিতে উপস্থিত থাকা উচিত ছিল। যেখানে নির্বাচনী সংস্কার এবং জিরামজি বিল নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা গিয়েছে। রাহুল গান্ধীর উপস্থিতি সমস্ত পরিবর্তন আনতে পারত। আমরা আশা করেছিলাম বিরোধী দলের নেতা নেতৃত্ব দেবেন। এটাই ছিল আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা।’‌

অন্যদিকে ইন্ডিয়া জোটে থেকেও সিপিএম সংসদের এমন মন্তব্য বিজেপি সখ্য দেখছেন অনেকে। কারণ সিপিএম সাংসদ জন ব্রিট্টাস মন্তব্য করেছেন, ‘‌গত তিন–চার দশক ধরে সংসদ অধিবেশনের ক্যালেন্ডার প্রায় একই রয়েছে। সবাই জানে যে এই অধিবেশনটি ২২ ডিসেম্বরের কাছাকাছি শেষ হবে। তাহলে আমাদের কি বিরোধী দলনেতাকে কোনও সময়সূচি নির্ধারণ না করার এবং তখন ভারতে থাকার কথা বলা উচিত, নাকি অন্য কংগ্রেস নেতাদের তাঁকে বলা উচিত? বামপন্থীদের বাদ দিন। ইন্ডিয়া জোটের বৈঠকে ডিএমকে নেতা টিআর বালুই সংসদে বিরোধী দলের নেতার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যখন তাঁর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলার কথা ছিল।’‌ এখন এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

তাছাড়া কেরল এবং তামিলনাড়ুতে কংগ্রেস জোট করে সরকার চালাচ্ছে। পরের বছর সেখানে বিধানসভা নির্বাচন রয়েছে। বিজেপি এখানে জিততে পারেনি। এই বিষয়ে সিপিএম সাংসদ জন ব্রিট্টাসের কথায়, ‘‌রাহুল গান্ধী এবং তাঁর দলের সিদ্ধান্ত নেওয়া উচিত যে তাঁকে সংসদে থাকতে হবে নাকি তিনি তাঁর কাজের প্রতি আন্তরিক কিনা তা নিয়ে প্রশ্ন তোলার মতো আমি কেউ নই। তবে আমি বলছি, আমরা জনগণের কাছে যে বার্তা পাঠাই সেটা হল বিরোধী দল গুরুত্বপূর্ণ এবং সেটা রাহুল গান্ধীর উপস্থিতির দ্বারাই নির্ধারিত হবে। এটা হাস্যকর, যখনই তিনি কেরলে যান, তখনই তাঁর মধ্যে বাজে কথা বলার প্রবণতা তৈরি হয়। আর আমার মনে হয় তার জন্য কেরল কংগ্রেস পার্টিই দায়ী। আরএসএসের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি কেরলকে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন। অথচ, আসলে এটি ছিল বামপন্থী এবং কংগ্রেসের মধ্যে লড়াই।’‌

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের