গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়া খুনের জের, তিহাড়ের আরও ৮০ আধিকারিককে ঘাড়ধাক্কা

৮০ জনের মধ্যে পাঁচজন ডেপুটি সুপারিনটেনডেন্ট রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিহাড় জেলে বন্দি থাকাবস্থায় গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়া (Tillu Tajpuriya) ছুরিকাহত হয়ে খুন হওয়ার পর আরও ৮০ জেল আধিকারিককে বদলি করে দিল জেল কর্তৃপক্ষ। ৮০ জনের মধ্যে পাঁচজন ডেপুটি সুপারিনটেনডেন্ট রয়েছেন। ৮০ জনকে তিনটি জেল কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

দিল্লি কারাগারের মহাপরিচালক সঞ্জয় বেনিওয়াল বৃহস্পতিবার জেল আধিকারিকদের বদলির নির্দেশ জারি করেন। তবে এই বদলি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক জেল কর্তা জানান, এটি রুটিন বদলি। জেল কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে, তিহার, মান্ডোলি এবং রোহিণীর তিনটি জেল কমপ্লেক্সের মধ্যে ৮০ জন আধিকারিককে বদলি করা হয়েছে। মন্ডোলি এবং তিহার জেল কমপ্লেক্সের সদর দফতরে নিযুক্ত আধিকারিকদেরও বদলি করা হয়েছে। বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন ডেপুটি সুপারিনটেনডেন্ট, নয়জন সহকারী সুপার, আটজন হেড ওয়ার্ডার এবং ৫৮ জন ওয়ার্ডার রয়েছেন।

উল্লেখ্য এর আগে দিল্লি কারাগারের মহাপরিচালক সঞ্জয় বেনিওয়াল সহকারী সুপারিনটেনডেন্ট, ডেপুটি সুপারিনটেনডেন্ট, হেড ওয়ার্ডার এবং ওয়ার্ডার-সহ ৯৯ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত গত ২ মে তিহার জেলে বিরোধী গোষ্ঠীর সদস্যদের হাতে ছুরিকাহত হয়ে মৃত্যু হয়েছে দিল্লি কোর্টে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়ার। তিহার জেলের ভিতরে অভিযুক্ত গ্যাংস্টারের বিরোধী গোষ্ঠীর লোকেরা তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে। গুরুতরভাবে জখম হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন