মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করল লেবাননের সংসদ।    নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং কঠোর সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (১১ অগস্ট) লেবাননের ১২৮ সদস্যের সংসদে অধিকাংশ আইনপ্রণেতা মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দেন। কয়েকটি সংশোধনী আনার পর বিলটি অনুমোদন করা হয়। তবে হেজবুল্লাহ-সমর্থিত সংসদীয় জোট এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়নি।সংসদে উপস্থিত লেবাননের আইনমন্ত্রী আদেল নাসার এই সিদ্ধান্তকে দেশের জন্য ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে এবার মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য শাস্তির আইনি কাঠামো তৈরি হল। 

আরও পড়ুন:  নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায় 

লেবাননে অবশ্য ২০০৪ সালের জানুয়ারি থেকেই মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ ছিল। অর্থাৎ দুই দশকেরও বেশি সময় ধরে দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। যদিও এই সময়ের মধ্যে আদালত বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়ে এসেছে। দেশটির কারা দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ৮৫ জন বন্দি মৃত্যুদণ্ডে সাজা পেয়েছিলেন।  লেবাননের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মরায়েফের মতে, এটি লেবাননে মানবাধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দুই দশকের বেশি সময় ধরে চলা মৃত্যুদণ্ড কার্যকরের স্থগিতাবস্থাকে এবার স্থায়ী আইনি সুরক্ষা দেওয়া হল বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সংসদে একটি বিতর্কিত সাধারণ ক্ষমা আইন নিয়েও আলোচনা চলছে। ১৯৯০ সালে ১৫ বছরব্যাপী গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটিই দেশটির সবচেয়ে বড় সাধারণ ক্ষমা আইন হতে পারে। আইনটি পাস হলে সহিংসতার ঘটনায় দণ্ডিত কিছু ব্যক্তির সাজা কমানো বা মুক্তির সুযোগ তৈরি হতে পারে।

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার