কে এই স্নেহা, যার ইনসুইংয়ে ক্লিন বোল্ড ইমরান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিশ্চিত ছিলেন জাতিসঙ্ঘে কাশ্মীর ইস্যু তুলে আন্তর্জাতিক মহলের সমর্থন পাবেন। কিন্তু সেটা যে ব্যুমেরাং হয়ে ফিরে আসবে সেটা একবারের জন্য বুঝতে পারেননি। যখন বুঝলেন, তখন ম্যাচ হাতের বাইরে। সৌজন্যে জাতিসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে। তাঁর ক্ষুরধার ভাষণ শুধু পাকিস্তানকে নয়, কার্যত গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। সাউথ ব্লক এই তরুণ কূটনীতিকের জন্য রীতিমতো গর্ব অনুভব করছে।

কে এই স্নেহা দুবে?

বাবা বহুজাতিক সংস্থায় উচ্চপদে আসীন। মা স্কুল শিক্ষিকা। পরিবারের মধ্যে স্নেহাই প্রথম কেন্দ্রীয় সরকারি চাকুরে। প্রাথমিক শিক্ষা গোয়ায়। ছোট থেকেই পড়াশোনায় তুখর। স্বপ্ন ছিল আমলা হওয়ার। প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে উচ্চশিক্ষার জন্য প্রথমে পুনে, পরে দিল্লি। পুনেতে ভর্তি হলেন সেখানকার ঐতিহ্যমন্ডিত ফারগুসন কলেজে। পরবর্তীকালে  আন্তর্জাতিক বিষয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল।  

ইউপিএসসি পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম চাকরি ভারতের বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে। ২০১৪ মাদ্রিদে ভারতীয় দূতাবাসে বদল। দায়িত্ব পেলেন থার্ড সেক্রেটারির। তারপর একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তরুণীর কাজ দেখে ভারতের বিদেশমন্ত্রক রীতিমতো মুগ্ধ। সরকার সিদ্ধান্ত নিল জাতিসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পদে এই তরুণীকেই নিয়োগ করা হবে। সিদ্ধান্ত যে ভুল ছিল না আজ সেটা পদে পদে প্রমাণিত। ইমরানের খানের মতন একজন পোড়খাওয়া নেতাকে যে ভাষায় জবাব দিয়েছেন, তা দেখে বিমোহিত গোটা দুনিয়া। সোশ্যাল মিডিয়া বলছে নারী শক্তির জয়।

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি