বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের আধুনিক রেল পরিষেবার অন্যতম প্রতীক বন্দে ভারত এক্সপ্রেসে সফর করে মুগ্ধ এক ব্রিটিশ পরিবার। দিল্লি থেকে জয়পুর যাওয়ার পথে তাঁদের প্রথম অভিজ্ঞতা নিয়ে তৈরি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে ‘দ্য হাচিনসন ফ্যামিলি’ নামে পরিচিত ওই পরিবারের পোস্ট করা ভিডিওটি প্রায় ৪৫ লক্ষেরও বেশি ভিউজ।

ভিডিওর শুরুতে পরিবারের এক মহিলা সদস্য বলেন, অল্পের জন্য ট্রেন ধরতে পারলেও যাত্রার অভিজ্ঞতা ছিল অত্যন্ত আনন্দদায়ক। ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, শান্ত পরিবেশ এবং সুশৃঙ্খল ব্যবস্থা তাঁদের বিশেষভাবে আকৃষ্ট করে। তিনি জানান, ট্রেনে ভারতীয় ও ওয়েস্টার্ন—দুই ধরনের শৌচাগারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি চার্জিং সকেট, লাগেজ রাখার জায়গা এবং যাত্রীদের জন্য বিনামূল্যে পানীয় জলও দেওয়া হয়। ভিডিওতে তিনি আরও বলেন, “ট্রেনটি খুবই পরিষ্কার এবং শান্ত। বাচ্চাদের বসার জন্য আলাদা টেবিলও রয়েছে। চার্জ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সকেট আছে। যাত্রা সত্যিই খুব ভালো লাগছে।” যাত্রাপথে ২৮ কেজির একটি বড় স্যুটকেস রাখার ক্ষেত্রে সামান্য সমস্যার মুখোমুখি হলেও, ট্রেনের মসৃণ গতি এবং সহযাত্রীদের সৌজন্যতায় তারা মুগ্ধ হন। পরিবারের সদস্যরা পুরো অভিজ্ঞতাকে “খুবই দারুণ” বলে বর্ণনা করেন।

আরও পড়ুন-সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

অন্য একটি ভিডিওতে তারা জানিয়েছেন, দিল্লি থেকে জয়পুর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রার জন্য জনপ্রতি ১১ পাউন্ড, অর্থাৎ প্রায় ১,৪০০ টাকা খরচ হয়েছে। চার ঘণ্টার যাত্রাপথে তাঁদের পরিবেশন করা হয় ডায়েট মিক্সচার, আমের জুস, ক্যারামেল পপকর্ন, কচুরি এবং আদা চায়ের প্যাকেট। পরে রেলকর্মীরা গরম জলও সরবরাহ করেন, যা দিয়ে তারা চা তৈরি করে উপভোগ করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ বন্দে ভারতের পরিষেবা ও আধুনিক সুবিধার প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, বিদেশিদের চোখে ভারতের ইতিবাচক দিক তুলে ধরার জন্য এই ধরনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। আবার কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, দেশের নাগরিকদের আরও বেশি নাগরিক সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত, যাতে পর্যটকদের কাছে ভারতের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?