‘হাইকম্যান্ড ডাকলে দিল্লি যাব’, বিরোধ নিষ্পত্তিতে সিলমোহর দিয়ে জানালেন সিদ্দারামাইয়া ও শিবকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মধ্যে চলা ঠাণ্ডা লড়াই নিয়ে সরগরম সংবাদমাধ্যম। যদিও এর আগে ইডলি, সাম্বার সহযোগে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের প্রাতরাশের ছবি সামনে এসেছিল। জানিয়েছিলেন তাঁদের মধ্যে সব ঠিক আছে। চার দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার, সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখলেন সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার। আবারও জানালেন তাঁরা এক। 

শিবকুমারকে পাশে রেখে সিদ্দারামাইয়া বলেন যে কংগ্রেস হাইকমান্ড যদি তাঁদের ডাকে, তাহলে উভয় নেতাই নয়াদিল্লি যেতে ইচ্ছুক। মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ৮ ডিসেম্বর সাংসদদের একটি বৈঠক ডাকা হয়েছে। তবে সেখানে নেতৃত্বের বিষয় নিয়ে আলোচনা হবে কিনা তা তিনি নির্দিষ্ট করেননি। সিদ্দারামাইয়ার কথায়, “আমরা কৃষকদের সমস্যা এবং রাজ্যের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দু'জনেই দলের হাইকমান্ড বিশেষত, রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি, সোনিয়া গান্ধি এবং মল্লিকার্জুন খাড়্গে যে কথা বলবেন তা মেনে নেব। যদি তাঁরা (দলের হাইকমান্ড) আমাদের (দিল্লিতে) ডাকেন, আমরা অবশ্যই যাব।”
গত নভেম্বর মাসে সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেবে আড়াই বছর পূর্ণ করার পর থেকেই কর্ণাটকে নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রসঙ্গত, ২০২৩ সালে দক্ষিণাঞ্চলীয় রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসে। বেশ কিছুদিনের জল্পনা-কল্পনার পর, সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হন। ডি কে শিবকুমারকে করা হয় তার উপ মুখ্যমন্ত্রী করা হয়।
তবে, গুঞ্জন ছিল যে দল দুই নেতার মধ্যে একটি চুক্তি করেছে। এই চুক্তির অংশ হিসেবে, সিদ্দারামাইয়া'র মেয়াদের অর্ধেক অংশ শেষ হওয়ার পর শিবকুমারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল। শিবকুমার কর্ণাটক কংগ্রেসের উপ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার ইঙ্গিত দেওয়ার পর তাঁর ঘনিষ্ঠ কিছু সমর্থক দিল্লিতে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে দেখা করেন। শনিবার সিদ্দারামাইয়া'র বাসভবনে প্রাতরাশের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন উপমুখ্যমন্ত্রী। সেই সময়ই দুই নেতা বিরোধের খবরের অবসান ঘটিয়েছিলেন। পরিবর্তে, মঙ্গলবার শিবকুমার মুখ্যমন্ত্রীকে নিজের বাড়িতে প্রাতরাশ সারার জন্য আমন্ত্রণও জানিয়েছিলেন।

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আটক ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ