প্রশিক্ষণই নেই, শতাধিক যাত্রীর জীবন নিয়ে ছেলেখেলা পাইলটের,

মোটা টাকা জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: বিমান চালানোর যথাযথ প্রশিক্ষণ ছিল না। তারপরেও শতাধিক যাত্রীর জীবন নিয়ে ছেলেখেলা পাইলটের। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় অসামরিক বিমানচলাচল মন্ত্রক থেকে ওই বিমান সংস্থাকে ১০ লক্ষ টাকা জরিমান করা হয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বিমান সংস্থার লাইসেন্স বাতিল করার চিন্তাভাবনা চলছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিমানটি ভিস্তারার (Air Vistara)। অবতরণ করে ইন্দোরে (Indore) । কোথা থেকে বিমানটি রওনা দিয়েছিল, এই খবর লেখা পর্যন্ত তা জানা যায়নি। বিমানে যাত্রী ছিলেন ২০০জন। এর মধ্যে চারজন বিমান সেবিকা। জানা গিয়েছে, ফার্স্ট অফিসারের বিমান চালানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল না। বিমান টেকঅফ এবং অবতরণের দায়িত্ব থাকে ফার্স্ট অফিসারের কাঁধে।

কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক (Directorate General of Civil Aviation) জানিয়েছে, ‘ঘটনাটি ভয়াবহ বললে কম বলা হবে। বিমানের ফার্স্ট অফিসারের (First officers) যথাযথ প্রশিক্ষণ না থাকার পরেও কী করে এতজন যাত্রী নিয়ে ভিস্তারা এই ফার্স্ট অফিসারকে ইন্দোরগামী বিমানের ককপিটে বসার অনুমতি দিল। যাত্রী নিরাপত্তার সঙ্গে তারা আপোষ করেছেন। উড়ান পরিষেবা নিয়ম ভঙ্গ করার অপরাধে ভিস্তারাকে ১০ লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

যারা ওই বিমানের যাত্রী ছিলেন, তারা এই খবর শুনে রীতিমতো আতঙ্কিত। অনেকে সিদ্ধান্ত নিয়েছেন, আগামীদিনে তারা ভিস্তারার উড়ানে সওয়ার হবেন না।

আরও পড়ুন নেপালের বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন সন্তান-সহ দম্পতি

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী