বিবাহবহির্ভুত সম্পর্ক! পুরীর হোটেলে উদ্ধার প্রেমিক সহ রায়নার গৃহবধূর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: পুরীর হোটেল থেকে উদ্ধার যুগলের দেহ। কিন্তু এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের নাম মিতালি ঘোষ ও কুমারীশ  ঘোষ।

জানা গিয়েছে, বছর দুয়েক আগে সম্পর্কে জড়িয়েছিলেন মিতালি ঘোষ ও কুমারীশ  ঘোষ। মিতালি ঘোষ পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা। তিনি বিবাহিত। কিন্তু কুমারীশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সপ্তাহ খানেক আগে বাপেরবাড়ি যাওয়ার নাম করে রায়নার বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর থেকে খোঁজ ছিল না তাঁর। অবশেষে তাঁর এবং প্রেমিকের দেহ উদ্ধার হয়েছে পুরীর এক হোটেলে। দশ বছর আগে রায়নার হরিহরপুত্র গ্রামের বাসিন্দা প্রশান্ত ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল মিতালীর। দুজনের একটি কন্যা সন্তানও রয়েছে। মুদি দোকান ও তেলের ব্যবসা করে সংসার চালাতেন প্রশান্ত। কিন্তু দুই বছর আগে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মিতালী। বিষয়টি জানাজানিও হয়। প্রতিবেশীদের কাছে থেকে স্ত্রীয়ের বিবাহবহির্ভুত সম্পর্কের কথা জানতে পারেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

সেই সময় তিনি জানিয়েছে, কুমারীশ তাঁকে বিরক্ত করে। এরপরেই এই নিয়ে কুমারীশের সঙ্গে কথাও বলেছিলেন প্রশান্ত। সেই সময় বিষয়টি সেখানেই থেমে গিয়েছিল। কিন্তু নতুন কতরে ফের সম্পর্কে জড়িয়ে পড়েন মিতালী। কুমারীশের সঙ্গে মিতালীর এক ছবি দেখতে পান। বিষয়টি জানতে পেরেই ছবিটি মুছে দেয় মিতালী। এরপরেই সাতদিন আগে মোবাইল আনতে সোনামুখী নিজের বাড়ি যাওয়ার কথা বলে মিতালী। কিন্তু তারপর থেকে খোঁজ ছিল না তাঁর। মোবাইল সুইচ অফ ছিল। এরপর রায়না থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি মিতালীর স্বামীর কাছে ওড়িশা পুলিশের ফোন আসে। তখনই জানা গিয়েছে, পুরীতে হোটেলে উদ্ধার হয়েছে মিতালী ও কুমারীশের দেহ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড