Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিমানে প্রস্রাবকাণ্ডের দায় বৃদ্ধার ঘাড়ে চাপালেন অভিযুক্ত শঙ্কর মিশ্র

দিল্লির আদালতে শঙ্কর মিশ্র দাবি করেছেন, ‘বিমানে তিনি তিনি বৃদ্ধার গায়ে প্রস্রাব করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভদ্রমহিলা নিজেই প্রস্রাব করে দিয়েছিলেন বিমানে’ আদালতে এমনটাই দাবি করলেন এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে প্রস্রাবকাণ্ডে ধৃত শঙ্কর মিশ্র (Shankar Mishra)। দিল্লির আদালতে শঙ্কর মিশ্র দাবি করেছেন, ‘বিমানে তিনি তিনি বৃদ্ধার গায়ে প্রস্রাব করেননি। বরং তার বয়স্ক সহ-যাত্রী এটি করেছিলেন।’

প্রসঙ্গত শঙ্কর মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে  নিয়েছে দিল্লি পুলিশ। বুধবার তাঁকে আদালতে তোলা হয়েছিল। অভিযুক্ত শঙ্কর মিশ্র আরও দাবি করেছেন, ‘কত্থক নৃত্যশিল্পীদের এমন রোগ থাকে, যখন প্রস্রাব করেও তাঁরা তা টের পান না। ওই বৃদ্ধা যাত্রীরও এমন রোগ থাকতে পারে বলে দাবি অভিযুক্তের।

প্রসঙ্গত বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর কম্বলে প্রস্রাব করার অভিযোগে ধৃত বহুজাতিক সংস্থার প্রাক্তন কর্তা শঙ্কর মিশ্রর জামিনের আবেদন খারিজ করে দেয়। বিচারক কোমল গর্গ ওইদিন দুপক্ষক্ষের সওয়াল জবাব শেষে জামিন আর্জি খারিজ করে দেন। গত বছর ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে দিল্লি ফেরার সময়ে পাশে বসা সত্তর বছরের এক বৃদ্ধার কম্বলে প্রস্রাব করে দেন মার্কিন আর্থিক সংস্থার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্র। এই ঘটনা প্রকাশ্যে আসতে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ। গত শনিবার বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ শাখার গোয়েন্দারা। ওই দিন অভিযুক্তকে আদালতে হাজির করে তিন দিনের হেফাজত চেয়েছিল পুলিশ। যদিও সেই আর্জি খারিজ করে দিয়ে শঙ্কর মিশ্রকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস