চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থ শিশুসন্তানকে হাসপাতাল থেকে ছুঁড়ে ফেললেন মা

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী আমদাবাদ।

তিন বছরের অসুস্থ শিশুসন্তানকে হাসপাতালের তিনতলা থেকে ছুঁড়ে ফেলে দিলেন তাঁর জন্মদাত্রী। ঘটনা ঘটেছে রবিবার বিকেলের দিকে। সোমবার পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। ধৃত মহিলার নাম ফারজানাবানু মালিক। তিনি আনন্দ জেলার পেটলাডের বাসিন্দা।

এই হাড়হিম করা ঘটনার খবর দিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এফ ডিভিশন) পিপি পিরোজিয়া ফারজানাবানু মালিকের বয়ান উদ্ধৃত করে জানিয়েছে, তাঁর তিন বছরের শিশু সন্তান অমরিন জন্মগ্রহণের পর থেকেই অসুস্থ ছিল। চোখের সামনে তাঁকে দেখতে হয়েছে সন্তান যন্ত্রণায় ছটফট করছে। রাতে সে ঘুমতো পারত না। খাওয়া-দাওয়ায় প্রায় বন্ধ করে দিয়েছিল। চোখের সামনে সদ্যোজাত সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে।

যদিও অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রথম দিকে ওই মহিলা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। প্রাথমিক বয়ানে মহিলা পুলিশকে জানায়, তাঁর তিন বছরের সন্তানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ওই বয়ানে বিশ্বাস করে পুলিশ হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে। সেই সঙ্গে খতিয়ে দেখা হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ফুটেজে দেখা গিয়েছে, মহিলা ওয়ার্ড থেকে বেরিয়ে বারান্দার দিকে এগোচ্ছেন। হাতে সন্তান। আর ফেরার সময় তার হাত ফাঁকা। পুলিশ নিশ্চিত হয়ে যায়, শিশুসন্তান হারিয়ে যায়নি। তাকে হত্যা করা হয়েছে। আর ঘটনায় হাত রয়েছে তাঁর মায়ের।

আরও পড়ুন Madhya Pradesh: চা বানাতে অস্বীকার করায় স্ত্রীকে খুন

Published by:

Share Link:

More Releted News:

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ