আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেনের মধ্যে পড়ে থাকা ব্যাগ খুলতেই উদ্ধার মহিলার দু’টুকরো দেহ

নিজস্ব প্রতিনিধিঃ ফাঁকা  ট্রেনের মধ্যে পড়ে রয়েছে ট্রলি ব্যাগ। আর সেটা খুলতেই উদ্ধার হল এক মহিলার দু’টুকরো দেহ। যা দেখা চোখ কপালে উঠেছে সাফাইকর্মীর। এমনই ঘটনা ঘটেছে ডঃ আম্বেদকর নগর-ইন্দোর প্যাসেঞ্জার ট্রেনে। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে ইন্দোরে ছড়িয়েছে উত্তেজনা।

স্টেশনের ইনচার্জ সঞ্জয় শুক্লা জানিয়েছেন, এক সাফাইকর্মীর কাছ থেকে খবর আসে ডঃ আম্বেদকর নগর-ইন্দোর প্যাসেঞ্জার ট্রেন থেকে একটি ট্রলি উদ্ধার হয়। তা খুলেতেই একটি  মহিলার  দেহ দু’টুকরো অবস্থায় পাওয়া গিয়েছে।  মাথা থেকে কোমরের নীচ পর্যন্ত প্লাস্টিকের ব্যাগে করে ট্রলির মধ্যে ছিল।  তবে নিহত মহিলার হাত ও পা দুটো পাওয়া যায়নি ।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিহত ওই মহিলার বয়স ২০ থেকে ২৫ বছর।

পুলিশের অনুমান, ওই মহিলাকে দুই-একদিন আগে  অন্য কোনও জায়গায় খুন করে শনিবার রাতে দেহ ট্রেনে ফেলে দেওয়া হয়।  তবে এখন পর্যন্ত নিহত মহিলার পরিচয় সম্পর্কে জানা যায়নি। বর্তমানে ওই মহিলাকে  শনাক্ত করার চেষ্টা চলছে। দেহ পাঠান হয়েছে ময়নাতদন্তে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।  এই হত্যাকাণ্ড  নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্দোরের এক কর্মকর্তা।

Published by:

Share Link:

More Releted News:

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ