দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজে কদমতলা ঘাট থেকে মিলল দেহ

পারিবারিক অশান্তির জের! দিন দুয়েক আগে দ্বিতীয় সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন ব্যক্তি, আজ, রবিবার (৩০ অগস্ট) বেলার দিকে বাজা কদমতলা ঘাট থেকে উদ্ধার হল তাঁর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক অশান্তির জের! দিন দুয়েক আগে দ্বিতীয় সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন ব্যক্তি, আজ, রবিবার (৩০ অগস্ট) বেলার দিকে বাজে কদমতলা ঘাট থেকে উদ্ধার হল তাঁর দেহ। ঝাঁপ দেওয়ার দুদিন পর জলে ভেসে ওই ঘাটে এল ব্যক্তির দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, ব্যক্তির দেহ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তাঁর নাম মহম্মদ সালাম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার (২৮ অগস্ট) রাত ১০ টা নাগাদ দ্বিতীয় হুগলি তথা বিদ্যাসাগর সেতু থেকে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার খবর পান তাঁরা। সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রিভার ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগে গঙ্গার বুকে তল্লাশি শুরু করে। কিন্তু ব্যক্তির লাশ পাওয়া যায়নি। সেই ঘটনার দুইদিন পর তথা রবিবার বেলার দিকে বাজে কদমতলা ঘাটের কাছে একটি দেহ ভেসে আসতে দেখতে পান স্থানীয়রা। তৎক্ষণাৎ রিভার ট্রাফিকের পক্ষ থেকে স্থানীয় ওয়েস্ট পোর্ট থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে শুক্রবার মহম্মদ সালামের নিখোঁজ হওয়ার খবর থানায় জানিয়েছিল তাঁর পরিবার। তাই পুলিশ সালামের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। দেহ উদ্ধারের পর সালামের বাড়ির লোকজনকে থানায় ডাকা হয়। থানায় এসে তাঁরা দেহটি শনাক্ত করেন। এরপরেই পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক কোনও বিবাদ বা অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন সালাম। সেই কারণেই শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতু থেকে তিনি ঝাঁপ দেন। তবে এটি শুধু আত্মহত্যা কিনা এর পেছনে কোনও রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫