চলতি অধিবেশনে পেশ মহিলা সংরক্ষণ বিল, ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত গড়াতেই ‘রহস্যের’ যবনিকাপাত। চলতি সংসদ অধিবনেশনেই লোকসভায় পেশ হচ্ছে মহিলা সংরক্ষণ বিল। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ ১১ বছর ধরে ঝুলে থাকা মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দেওয়া হয়েছে। সংসদের অ্যানেক্স ভবনে সন্ধে পৌনে সাতটা থেকে শুরু করে সোয়া আটটা পর্যন্ত চলে মন্ত্রিসভার জরুরি বৈঠক। যদিও দীর্ঘ দেড় ঘন্টার বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা খোলসা করা হয়নি। ফলে রহস্য দানা বেঁধেছিল। কিন্তু রাতেই নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক মন্ত্রী জানিয়েছেন, বৈঠকে মহিলা সংরক্ষণ বিল পেশ নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনও মিলেছে।

উল্লেখ্য, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপি ২.০ সরকারের সময়ে মহিলা সংরক্ষণ বিল পাশের জন্য ঝাঁপানো হয়েছিল। ২০১০সালে সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় ওই বিল পাশ করানো হয়েছিল। তা নিয়ে কম হাঙ্গামা হয়নি। যদিও সমাজবাদী পার্টি-সহ একাধিক দলের তীব্র বাধার কারণে লোকসভায় ওই বিল পেশ করা যায়নি। যেহেতু সংসদের উচ্চ কক্ষ কখনও ভঙ্গ হয় না, তাই শুধু লোকসভাতে বিল পাশ করালেই হবে। তার পরে তা পাঠাতে হবে রাষ্ট্রপতির কাছে। আর দেশের সাংবিধানিক প্রধান তাতে স্বাক্ষর করলেই মহিলা সংরক্ষণ চালু হয়ে যাবে।

গত কয়েকদিন ধরেই সংসদের বিসেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশের জন্য মোদি  সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছিল কংগ্রেস। সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ সমিতির বৈঠকেও এ বিষয়ে এক প্রস্তাব নেওয়া হয়েছিল। এদিনও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ফের একবারে সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশ করার দাবি জানিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়ে বিজেপি নেতৃত্ব যাতে তার কৃতিত্ব দাবি করে পাঁচ রাজ্যের বিধানসভা ও লোকসভার ভোটে রাজনৈতিক ফায়দা না লুটতে পারে তার জন্যই লাগাতার বিল পেশের দাবি জানিয়ে চলেছে কংগ্রেস নেতৃত্ব। ।

 

 

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর