শাহের সঙ্গে দ্বন্দ্ব, সংসদীয় বোর্ডে ঠাঁই হল না যোগীর

বিজেপির সংসদীয় বোর্ডে ঠাঁই পেলেন না উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মূলত অমিত শাহের আপত্তিতেই যোগী সংসদীয় বোর্ডের বাইরে থাকলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বিজেপির সংসদীয় বোর্ডে ঠাঁই পেলেন না উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অসম, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বোর্ডে জায়গা হলেও বাইরে রাখা হল হিন্দুত্বের ‘পোস্টার বয়’কে। সূত্রের খবর মূলত অমিত শাহের আপত্তিতেই এ যাত্রায় সংসদীয় বোর্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ঢোকা হল না উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

গেরুয়া শিবিরের যাবতীয় আশঙ্কা উড়িয়ে রেকর্ড আসন পেয়ে ফের উত্তরপ্রদেশের কুর্সিতে বসেন যোগী আদিত্যনাথ। প্রচারে নরেন্দ্র মোদি, অমিত শাহরা যথেষ্ট সময় দিলেও মূলত যোগীর ‘সুশাসন’-এর জেরেই দেশের সর্ব্বৃহৎ রাজ্যে ফের ক্ষমতায় আসীন হয় বিজেপি বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভাবা গিয়েছিল, যোগীকে বিজেপির সব গুরুত্বপূর্ণ কমিটিতে রাখা হবে। কিন্তু বুধবার বিজেপির নতুন সংসদীয় বোর্ডের সদস্যদের যে নামের তালিকা প্রকাশ করা হল, তাতে নাম নেই যোগী আদিত্যনাথের। বিষয়টি নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। বিজেপি সূত্রের খবর, মূলত অমিত শাহের আপত্তিতেই যোগী সংসদীয় বোর্ডের বাইরে থাকলেন।

 বিজেপির সূত্র থেকে জানা গিয়েছে,  গেরুয়া শিবিরের পক্ষে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন সুনীল বনশল। তিনি যোগী রাজ্যে যুগ্ম সাধারণ সম্পাদকের (সংগঠন) পদ সামলেছিলেন। উনি অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর সঙ্গে যোগীর বনিবনা হচ্ছিল না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে,উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দলের শীর্ষ নেতৃত্বকে হুমকি দেন যে, বনশলকে না সরালে তিনি লোকসভা ভোটে কোনও কাজই করবেন না। এরপরই বনশলকে উত্তরপ্রদেশ থেকে সরিয়ে বাংলার দায়িত্বে পাঠানো হয়। পাল্টা যোগী ঘনিষ্ঠ স্বতন্ত্র দেব সিংকে বিধান পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন অমিত শাহ। এবার শাহের ‘গুড বুকে’ না থাকার খেসারত দিতে হল যোগী আদিত্যনাথকে। জায়গা হল না সংসদীয় বোর্ডে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি