পুজোয় কলকাতায় থাকার প্ল্যান নেই, স্ত্রী-ছেলেকে নিয়ে টুক করে বেরিয়ে পড়ব: গৌরব

তবে চটজলদি সিদ্ধান্ত নেবেন। তবে পুজোর সময়ে কলকাতাতেই থাকার চেষ্টা করেন অভিনেতা। এই সময়ে বন্ধুবান্ধবদের সঙ্গে সুন্দর সময় কাটান। যদিও ছোটবেলাতে পুজো বাইরেই কাটত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র হাতে ১০ দিন বাকি। এরপরেই মানুষ ভেসে যাবে উৎসবের মেজাজে। এই কটা দিন, দুঃখ-কষ্ট ভুলে আনন্দের সাগরে ভাসবে প্রতিটা বাঙালি। কথায় আছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও উৎসবে মেতে উঠবেন। তবে পুজোর সময়ে একাধারে লম্বা ছুটি থাকায় অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা বানিয়ে ফেলেন। তারকাদের মধ্যেও এমন মন ঘুরু ঘুরু ব্যাপার রয়েছে। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ইতিমধ্যেই ইস্ট সিকিম, কামাখ্যা যাওয়ার মন বানিয়ে ফেলেছেন। অভিনেতা গৌরব চক্রবর্তীরও নাকি একই পরিকল্পনা। প্রতি বছরই পুজোর আগে কাজের চাপ থাকে সাংঘাতিক তাঁর।

তবুও পুজো আসার আলাদাই খুশি থাকে তাঁর মধ্যে। তবে এবার পুজোতে কলকাতার বাইরে যাওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। যদিও কোথায় যাবেন এখনও ঠিক করেন নি। তবে চটজলদি সিদ্ধান্ত নেবেন। তবে পুজোর সময়ে কলকাতাতেই থাকার চেষ্টা করেন অভিনেতা। এই সময়ে বন্ধুবান্ধবদের সঙ্গে সুন্দর সময় কাটান। যদিও ছোটবেলাতে পুজো বাইরেই কাটত। বাবা-মায়ের শুটিং বন্ধ থাকায় সবাই মিলে একসঙ্গে বেড়াতে যেতেন। তবে এবার তাঁর ছেলে ধীর বড় হচ্ছে। পড়াশোনা শুরু হবে, তাই আর বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই পুজোতেই একমাত্র সময় পাওয়া যাবে। এ বার তিন নম্বর পুজো ধীরের। সে এখনও পুজোর কিছুই বোঝে না। তবে এখনও পুজোর আকর্ষণীয় কেনাকাটা হয়নি।

দিন কয়েকের মধ্যে কেনাকাটা সেরে ফেলবেন। পুজোর সময়ে খাওয়াদাওয়াও হয় জম্পেশ। বাড়ির খাবারই মূলত খাওয়া হয়। এরমধ্যে থেকেই আনন্দ খুঁজে নেন। যদিও এই সময়টায় সত্যি বলতে ছোটবেলাকে খুব মিস করেন অভিনেতা। গল্ফগ্রিনের বাড়িতে থাকাকালীন পাড়ার পুজোতে আনন্দ করতেন। চাঁদা তোলা থেকে ঠাকুর আনতে যাওয়া, পুজোর অনুষ্ঠান, বিসর্জন সবেতেই থাকতেন। তবে এখন ধীরে ধীরে স্মৃতি আপছা হয়ে যাচ্ছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ