পুজোর আগেই বাজারে সবজির অগ্নিমূল্য, ছ্যাঁকা খাচ্ছে আম আদমি

মানিকতলা বাজারের এক বিক্রেতা জানিয়েছেন, পাইকারি বাজারে পটল ঝিঙে-সহ সব্জির আমদানি কম হচ্ছে। সবজির দাম তাই লাগাম ছাড়া হয়ে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আর মাত্র এক সপ্তাহ বাকি। এদিকে এরইমধ্যে বাঙালির বাজার উত্তপ্ত। মাছ, মাংস থেকে শাক সবজি, যাতেই হাত দিচ্ছেন ছ্যাঁকা খাচ্ছে বাঙালি। এতটাই অগ্নিমূল্য, বাজারের সমস্ত জিনিসপত্রর। বলাই বাহুল্য, কোনও কিছুই আর নাগালে নেই মধ্যবিত্তের। শুক্রবার কলকাতার বাজারগুলিতে লঙ্কা থেকে করলা, বেগুন থেকে বরবটির মূল্য, ১০০ পার করে ফেলেছে।

এদিকে শীতের প্রধান সব্জি এক পিস্ ফুলকপির দাম শুনলে দুবার হোঁচট খাবেন, কারণ তার দাম প্রায় সত্তর ছুঁই ছুঁই।উত্তরের মানিকতলা থেকে দক্ষিণের গড়িয়াহাট কোনও বাজারেই টিকতে পারছে না মধ্যবিত্ত। সবকটি সব্জির দাম প্রায় কুড়ি থেকে পঞ্চাশ টাকা বেড়েছে কেজি পিছু। মানিকতলা বাজারের এক বিক্রেতা জানিয়েছেন, পাইকারি বাজারে পটল ঝিঙে-সহ সব্জির আমদানি কম হচ্ছে। সবজির দাম তাই লাগামছাড়া হয়ে যাচ্ছে। সবজির দাম কুড়ি থেকে ত্রিশ টাকা বেড়েছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক পুজোর আগে সব্জির দাম ঠিক কতটা বাড়লো.. 

উচ্ছে করলা ১০০ টাকা কেজি/ আগে ছিল ৬০ ৭০ টাকা। বেগুন ১০০ থেকে ১২০টাকা/ আগে ছিল ৬০ টাকা। লঙ্কা ১২০ থেকে ১৫০ টাকা/ আগে ছিল ১০০ থেকে ১২০। পটল ৮০ থেকে ১০০ টাকা /আগে ছিল ৪০ থেকে ৬০ টাকা। ভেন্ডি ৮০ থেকে ১০০ টাকা/ আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা। ঝিঙে ৮০ থেকে ১০০ টাকা /আগে ছিল ৪০ থেকে পঞ্চাশ টাকা। বিনস ২০০ টাকা প্রতি কেজি। ক্যাপসিকাম ১২০ টাকা কেজি। শসা ৬০ থেকে ৮০ টাকা কেজি। লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা। ফুলকপি ৫০ থেকে ৭০ টাকা প্রতি পিস। কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা কেজি। সজনে ডাটা ২০০ থেকে ২৫০ টাকা কেজি। সিম ২০০ টাকা কেজি। বরবটি আশি থেকে ১০০ টাকা। পেঁপে ৩০ টাকা কেজি, কুমড়ো ৪০ টাকা কেজি। মটরশুটি ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। মুলো ৮০ টাকা কিলো। চাল কুমড়ো ৫০ থেকে ৬০ টাকা কিলো। গাজর ৬০ টাকা কিলো। কাঁচা কলা প্রতি পিস ৭ থেকে ৮ টাকা।পালং শাক ১০০ টাকা কিলো। লাল শাক ৮০ থেকে ১০০ টাকা কিলো। এঁচোড় ৩০০ টাকা কিলো, টমেটো ৪০ টাকা কিলো। জ্যোতি আলু বাজারে ২০ থেকে ২২ টাকা কিলো। চন্দ্রমুখি ২৮ টাকা কিলো। পেঁয়াজ প্রায় ৫০ টাকা কেজি। আদা প্রায় ৪০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। রসুনের বাজার দর ২০০ থেকে ২৫০ টাকা কিলো প্রতি।

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, প্রাপ্ত অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর