কলকাতার পুজোর থিমে লখিমপুর খেরি, স্বীকৃতি দিলেন আন্দোলনরত কৃষকরাও

ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলচ্য বিষয় হল লখিমপুর খেরির মর্মান্তিক ঘটনা। আর এই কাণ্ড এবার অন্যমাত্রা পেল কলকাতার দুর্গাপুজোর থিমে জায়গা পেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলচ্য বিষয় হল লখিমপুর খেরির মর্মান্তিক ঘটনা। আর এই কাণ্ড এবার অন্যমাত্রা পেল কলকাতার দুর্গাপুজোর থিমে জায়গা পেয়ে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির এই মর্মস্পর্শী কৃষকমৃত্যুর ঘটনা ফুটে উঠেছে দমদম পার্ক ভারতচক্রের থিমে। আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর মাধ্যম হিসেবে কলকাতার এই পুজো কমিটি হাতিয়ার করল বাঙালির শ্রেষ্ঠ উৎবসের মঞ্চকেই। যা মন কেড়ে নিয়েছে আন্দোলনরত কৃষক মোর্চারও। তবে শুধু লখিমপুর খেরি নয়, দেশের বিভিন্ন ‘কৃষক আন্দোলনে’র নানা ছবি উঠে এসেছে ভারতচক্রের পুজোয়।

ভিআইপি রোডের ধারে লেকটাউনের কাছে দমদম পার্ক ভারতচক্র প্রতি বছরই নানা থিমে চমক দিয়ে আসছে দর্শনার্থীদের। এবারও তাঁদের থিম সাজিয়েছেন শিল্পী অনির্বাণ দাস। তাঁর ভাবনাতেই উঠে এল এই মর্মান্তিক বিষয়টি। শিল্পী ভারতচক্রের পুজো মণ্ডপের দেওয়ালে ফুটিয়ে তুলেছেন লখিমপুর খেরির কৃষকমৃত্যুর ঘটনা। সেই সঙ্গে দেওয়াল লিখনও চোখ টানছে। ‘মোটরগাড়ি ওড়ায় ধুলো, পিষে মরে চাষিগুলো’ এই লেখার ব্যাকগ্রাউন্ডে গাড়ি চাপা পড়া কৃষকের ছবি। আর উত্তর কলকাতার এই পুজোর ছবি হাতিয়ার করল কৃষক একচা মোর্চাও। এই সংগঠন দমদম পার্ক ভারতচক্রের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছে তাঁদের আন্দোলনে বাংলাও পাশে আছে।

দমদম পার্ক ভারতচক্রে প্রতিমাও তৈরি হয়েছে কৃষকবধূ রূপে। তিন মানুষ সমান ধানের শিসের মাঝে মাতৃপ্রতিমা। মণ্ডপের প্রতিটি কোনায় কৃষক আন্দোলনের বিভিন্ন মুহূর্ত আঁকা। বিভিন্ন দেওয়ালে আলো-ছায়া এবং সাউন্ডে ফুটিয়ে তোলা হচ্ছে কৃষকদের জ্বালা-যন্ত্রণা। শিল্পী সনাতন দাসের এই অভিনব ভাবনাই নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলিও এই পুজোর থিম ও ভাবনা নিয়ে প্রতিবেদন করেছে। আর শিল্পীর দাবি, বিষয় ভাবনার দৃঢ়তা চমকে দেবে দর্শকদেরও।

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন