দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিস্তাপারের কুমারী পুজোয় মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি, জলাপাইগুড়ি: প্রতিবছর রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো দেখতে মানুষের ঢল নামে। কিন্তু করোনাকালে মানুষের ভিড় এড়াতে গতবছর থেকে কুমারী পুজো বন্ধ রেখেছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন। আর তাই এবছর মানুষের ঢল নামল তিস্তাপারের রক্ষাকালী মন্দিরে। এবছর প্রথমবার কুমারী পুজোর আয়োজন করল উদ্যোক্তারা।

রামকৃষ্ণ মিশনের প্রধান শাখা বেলুড়মঠে গত দু’বছর ধরে ভক্তশূন্য রেখেই কুমারী পুজোর আয়োজন করা হচ্ছে। এবারও তার অন্যথা হয়নি। করোনা সচেতনতার বার্তা দিতে কুমারীর মুখে বড় আকারের মাস্ক পরানো হয়েছিল। কিন্তু অন্যান্য শাখায় দুর্গাপুজো হলেও কুমারী পুজোর আয়োজন করা হয়নি। বেলুড়ের মতোই উত্তরবঙ্গে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো দেখতে ভিড় করতেন এলাকার মানুষজন। তবে গতবারের মতো এবারও কুমারী পুজোর আয়োজন করা হয়নি। এদিকে প্রথমবারের জন্য কুমারী পুজোর আয়োজন করল তিস্তাপারের রক্ষাকালী মন্দির পুজো কমিটি।

কুমারীর নাম শ্রীনিকা চক্রবর্তী। বয়স মাত্র ৪ বছর ১১ মাস। জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকার বাসিন্দা গৌরব চক্রবর্তীর মেয়ে শ্রীনিকা। যেহেতু প্রথমবারের জন্য আয়োজন করা হল তাই কুমারী পুজো দেখতে এলাকার মানুষজন এখানে ভিড় করেন। নিষ্ঠাভরেই চলল পুজো। কমিটির সম্পাদক সঞ্জিব ভদ্র বলেন, ‘এই প্রথম কুমারী পুজোর আয়োজন করলাম আমরা। যাতে বিশ্ব মহামারি মুক্ত সেই হয় প্রার্থনাই করলাম মায়ের কাছে।’

Published by:

Share Link:

More Releted News:

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ