ষষ্ঠীর সকালে পুরুষ বা নারী নিজেকে সাজান একটু অন্য ধাঁচে

যাই হোক, ষষ্ঠীর দিন নিজেকে কীভাবে সাজাবেন ভেবে দেখেছেন কী? কেমন হবে ষষ্ঠীর সকালের সাজ, কী পোশাক পরবেন, কেমন হবে মেক-আপ, এক ঝলকে দেখে নেওয়া যাক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চমী শেষ। রাত পোহালেই ষষ্ঠী। যদিও কলকাতায় মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো। কিন্তু দুর্গাপুজোর আসল রেশ কিন্তু ষষ্ঠী থেকেই। হিসেব মতো পঞ্চমীতে মা ঢোকে প্রতিটি মণ্ডপে। কিন্তু এবার মহালয়ার আগেই কলকাতার বেশিরভাগ পুজো মণ্ডপেই ঢুকে গিয়েছে উমা। যাই হোক, যতই লোকজন ভিড় জমাক মায়ের বোধন ষষ্ঠীর সন্ধ্যায়। কিন্তু কলকাতায় বোধনের আগেই শুরু হয়ে গিয়েছে উৎসব। যাই হোক, ষষ্ঠীর দিন নিজেকে কীভাবে সাজাবেন ভেবে দেখেছেন কী? কেমন হবে ষষ্ঠীর সকালের সাজ, কী পোশাক পরবেন, কেমন হবে মেক-আপ, এক ঝলকে দেখে নেওয়া যাক।

মেয়েদের পোশাক

বিধি অনুসারে ষষ্ঠীর সকালে অনেক অফিস খোলা থাকে। অনেকের ছুটি পরবে ষষ্ঠীর পর। তাই সকালটা দারুন সেজেগুজে অফিসে যাওয়া যেতেই পারে। সেই কারণে বেছে নিন শাড়ি, কিম্বা সালোয়ার বা একেবারে পশ্চিমা কোনও পোশাক যেমন জিনস-টপ বা স্কার্ট। কিন্তু সাজগোজ মানানসই হওয়া চাই। হালকা সুতির পোশাকের মধ্যে প্যাস্টেল শেডের উজ্জ্বল পোশাক পরা যেতে পারে। শাড়ি পরলে তার সঙ্গে টিম-আপ করে নেওয়া যেতে পারে। আবার শার্টের সঙ্গে অন্য দিনের মতো প্যান্ট না পরে একটা লং বা মিড লেন্থ এথনিক স্কার্টও বেছে নিতে পারেন।

মেক-আপ

ষষ্ঠীর সকালে চড়া মেক-আপ করলে মোটেও জমবে না। তাই হালকা বেস মেক-আপে চোখের কাজল, ঠোঁটের রঙে রাঙিয়ে নিন। তবে একটু সুগন্ধী দিনটিকে আলাদা করে দিতে পারে অন্য কাজের দিনের থেকে।

নিজেকে সকলের থেকে আলাদা করবেন কী করে? 

ষষ্ঠীর দিনের জন্য থাক একটা বেল্ট। চামড়ার যে কোমর বন্ধনীখানা প্রায় রোজই প্যান্টের সঙ্গে পরা হয়, সেটিই শাড়ির অবাধ্য প্লিটে বেঁধে ফেলুন। লং স্কার্টের ভিতরে টি-শার্ট বা শার্ট গুঁজে পরলেও বেশ দেখাবে। সে ক্ষেত্রে অন্য অ্যাকসেসারিজ একটু কম পরুন। ঝোলা কানের দুল পরা যাক। গলা থাক খালি।

ছেলেদের পোশাক

অফিসে কি আর সেজে যাওয়া যায়! তাই যেমন রোজের প্যান্টের উপর একটু অন্য রকমের শার্ট পরুন। স্ট্রাইপ, চেক, সলিডের বাইরে এথনিক মোটিফের শার্টও বেছে নিতে পারেন। আজকাল বাগরু, ডাবু, কলমকারি, ব্লক প্রিন্ট মাত করে রেখেছে পুরুষের শার্টের বাজার। 

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের