কংক্রিটের দুর্গাপ্রতিমা বানিয়ে মহাফ্যাসাদে বালুরঘাটের রাজমিস্ত্রি

এবছর দুর্গা বানানোর পরামর্শ দিয়েছিলেন একজন। সারাদিন কাজ করার পর রাতে এসে এটি বানিয়েছি। ১২ দিনের মতো সময় লেগেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: খড়, মাটি দিয়ে তৈরি দেবী দুর্গার মৃণ্ময়ী রূপ দেখতে আমরা সকলেই অভ্যস্ত। কিন্তু লোহা, বালি, সিমেন্ট দিয়ে তৈরি দুর্গামূর্তি! শুনতে অবাক লাগলেও এমনটাই করে দেখালেন বালুরঘাটের ডাঙ্গি এলাকার বাসিন্দা নিতাই দাস। পেশায় রাজমিস্ত্রি হলেও ছোট থেকেই আঁকার হাত ভাল। যে কোনও শিল্পকলায় পারদর্শী নিতাই এবার সিমেন্টের দুর্গা বানিয়ে তাক লাগালেন। তবে একাধারে যেমন প্রচুর প্রশংসা কুড়োচ্ছেন, অন্যদিকে আবার এই মূর্তির কারণেই মহাফ্যাসাদে পড়েছেন শিল্পী।

ডাঙ্গি এলাকার একটি অসম্পূর্ণ পাকা বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকেন নিতাই। মেধা থাকা সত্ত্বেও আর্থিক অনটনে বেশিদূর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। ছেলেবেলা থেকেই পড়ার ফাঁকে আঁকিবুকি করতে ভালবাসতেন নিতাই। একসময় হাতের কাজ নিয়েই এগোতে চেয়েছিলেন। কিন্তু সংসারের হাল ধরতে অনেক কম বয়সে বেরিয়ে পড়তে হয়েছিল কাজের সন্ধানে। প্রথমে রাজমিস্ত্রির জোগালির কাজে যোগ দেন। কিন্তু শিল্পকলায় আগ্রহ থাকায় খুব তাড়াতাড়ি রাজমিস্ত্রির কাজও শুরু করেছিলেন। নিতাই দাস জানান, ‘একদিন পাড়ার এক ব্যক্তি তাঁকে সিমেন্টের একটি হনুমান তৈরি করতে বলেছিল। কোনও কিছু না দেখে নিজেই সেটা বানাই। হনুমানটি বানানোর পর আমার মনে একটা আত্মবিশ্বাস জন্মায়। এবছর দুর্গা বানানোর পরামর্শ দিয়েছিলেন একজন। সারাদিন কাজ করার পর রাতে এসে এটি বানিয়েছি। ১২ দিনের মতো সময় লেগেছে। একটানা করলে, ৩ থেকে ৪ দিনের মধ্যে এইধরনের দুর্গাপ্রতিমা তৈরি করতে পারব।’

স্ত্রী মিনি দাস জানালেন, তিনিও সাহায্য করেছেন স্বামীকে। তাঁর কথায়, ‘রাতে ও এসে এই মূর্তিটি বানাতে বসত। আমি ওর চাহিদা মতো সিমেন্ট, জল হাতের কাছে এগিয়ে দিতাম। চোখের সামনে এমন মূর্তি গড়ে উঠতে দেখলাম। এখনও নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। এখন সবাই এই মূর্তিটি কিনতে চাইছে দেখে আমার খুবই ভাল লাগছে। গর্বও হচ্ছে।’ একটাই মূর্তি, একসঙ্গে একাধিক ব্য়ক্তিকে বিক্রি করা সম্ভব নয়। তাই নিতাই দাস ঠিক করেছেন, যিনি তাঁকে বেশি দাম দেবেন তাঁকেই বিক্রি করবেন মূর্তিটি। আগামী দিনে চাহিদা অনুযায়ী আবারও এই ধরনের মূর্তি তৈরি করবেন।

LPG গ্রাহকদের জন্য বড় খবর! এই কাজ না করলেই বিচ্ছন্ন হবে সংযোগ

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা