শিক্ষিকার তৈরি কাগজের দুর্গা শোভা বাড়াচ্ছে মণ্ডপের

খড়-মাটি ছাড়াও অনেকে বিভিন্ন উপাদান দিয়ে দেবী দুর্গার প্রতিমা গড়ে তোলেন। তাই বলে কাগজ! শুনতে অবাক লাগলেও এটাই সত্য়ি করে দেখালেন

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: খড়-মাটি ছাড়াও অনেকে বিভিন্ন উপাদান দিয়ে দেবী দুর্গার প্রতিমা গড়ে তোলেন। তাই বলে কাগজ! শুনতে অবাক লাগলেও এটাই সত্য়ি করে দেখালেন কাটোয়া শহরের পাবনা কলোনি এলাকার বাসিন্দা রোশমী পাল। তাঁর তৈরি কাগজের দুর্গা স্থান পেয়েছে পাড়ার পুজো মণ্ডপে।

কাটোয়ার বাসিন্দা হলেও রোশমী পাল শিক্ষকতা করেন উত্তর দিনাজপুরের চোপড়ার একটি স্কুলে। স্বামী আশিস পালও কর্মসূত্রে উত্তরবঙ্গের শিলিগুড়িতে থাকেন। তিনি আবগারি দফতরে কর্মরত। স্বামীর অফিস চললেএ করোনা আবহে দীর্ঘদিন বন্ধ স্কুল। বাড়ির নানা কাজ সামলেও হাতে অনেকটা সময় থেকে যেত। সেই সময়ে নানা ধরনের হাতের কাজ করতেন শিক্ষিকা রোশমী পাল। বর্ধমানের বাড়ি ফিরেই কাগজ দিয়ে দুর্গা তৈরির সিদ্ধান্ত নেন তিনি। ব্যস! যেমন ভাবনা, তেমন কাজ।

পেপার ক্লে, আর্ট পেপার, রঙিন কাগজ কিনে এনে কাটাকুটি শুরু হয়ে যায় তখনই। মাত্র ২০ দিনেই আড়াইফুটের দুর্গা প্রতিমা গড়ে তোলেন তিনি। রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীও। একচালা, চওড়ায় দু’ফুট। প্রতিমায় আগাগোড়া সাবেকিয়ানার ছোঁয়া। রোশমী পাল বলেন, ‘অতিমারির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ। বাড়িতে বসে সময় কাটানো একপ্রকার দুরহ হয়ে ওঠে।

সময় কাটাতে প্রথমদিকে একাধিক খেলনা তৈরি করতাম। এরপরই দুর্গা প্রতিমা গড়ার সিদ্ধান্ত নিই।’ কাগজ দিয়ে তৈরি ওই প্রতিমাটিকে পাবনা কলোনি পুজো কমিটির মণ্ডপে বসানো হয়েছে। সম্পাদক দীপক সাহা বলেন, ‘আমাদের মাটির প্রতিমার পাশেই কাগজের প্রতিমাটি রয়েছে। এমন হাতের কাজ, এটা শুধু শিক্ষিকার নয় আমাদের সকলের গর্ব।’

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?