CISF- বিপুল নিয়োগ, আবেদন করতে পারবেন মহিলারাও

অনলাইনে জানাতে হবে আবেদন। ১০০ টাকা ফি দিয়ে করতে হবে আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরি খুঁজছেন? আপনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে CISF। বিপুল শূন্যপদে নিয়োগ করছে CENTRAL INDUSTRIAL SECURITY FORCE বা CISF। মোট ২৪৯ টি শূন্যপদ রয়েছে। পুরুষ ও মহিলারা আবেদন জানাতে পারেন। আগামী ৩১ শে মার্চ, ২০২২ পর্যন্ত সময়সীমা রয়েছে আবেদনের। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। দ্রুত আবেদন করুন। মোট ১৮১ জন পুরুষকে কনস্টেবেল পদে নিয়োগ করবে CISF ও ৬৮ জন মহিলাকে কনস্টেবেল পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
কনস্টেবল পদে আবেদনকারী প্রার্থীদের দ্বাদশ শ্রেণির পাশের সার্টিফিকেট থাকতেই হবে। এছাড়াও, রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীদের।

বয়সের সীমা
১ অগস্ট ২০২১-এর দিন অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে চাকরি প্রার্থীদের। তবে এস-এসটি ও ওবিসি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সংরক্ষণের ভিত্তিতে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

পরীক্ষার পদ্ধতি
মূলত ২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত জাতীয় কিংবা রাজ্য স্তরে যে সকল স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বা হবে তার ফলাফলের ভিত্তিতে নিয়োগ করা হবে।

কত বেতন ও কোথায় নিয়োগ?
২৫,০০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ বেতন হতে পারে। পে ম্যাট্রিক্স লেভেল ৪-এর নিয়ম অনুযায়ী ধার্য হবে এই বেতন। বিশেষ কিছু ক্ষেত্রে দেওয়া হবে অ্যালাওয়েন্স। দেশ কিংবা বিদেশ যেখানে খুশি নিয়োগ করা হতে পারে চাকরি পাওয়া প্রার্থীদের।

অনলাইনে জানাতে হবে আবেদন। ১০০ টাকা ফি দিয়ে করতে হবে আবেদন। ফর্ম ফিলাপ করতে দেখুন এই ওয়েবসাইটটি cisf.gov.in

‘ফ্রি’তে সফরে আপত্তি! মহিলাদের সরকারি বাস ভাড়া দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

মদের দোকানে ‘বিশেষ অতিথি’! প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি কর্মীদের, ভাইরাল ভিডিও

তোলাবাজির মামলায় গ্রেফতার অসিত মজুমদার

দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি

অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

‘দেশের ভবিষ্যতের লাঠি নয়, ভালবাসা প্রাপ্য’, সিজেপি-র আন্দোলনকে সমর্থন সোনু, স্বরা, রীতেশের

২১ জুলাইয়ের গুলি কাণ্ডে সব দোষীর শাস্তি চান শহিদ রতন মণ্ডলের স্ত্রী

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের