‘রামায়ণ’-এর প্রস্তুতি তুঙ্গে, এবার তীর-ধনুক চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন রণবীর

এমনকী শুটিং চলাকালীন মদও ছোঁবেন না তিনি। এছাড়াও জোরকদমে শরীরচর্চা শুরু করেছেন অভিনেতা। এখন আবার শোনা যাচ্ছে, রামের চরিত্রের জন্যে তীরধনুক চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন রণবীর কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আদিপুরুষ’-এর পর এবার নীতেশ তিওয়ারির রামায়ণের দিকে নজর সকলের। প্রভাস-কৃতির রামায়ণের আধুনিক সংস্করণ আদিপুরুষকে নিয়ে কম বিতর্ক হয়নি। তাই আর কোনও বিতর্ক চান না কেউই। নিখুঁতভাবে রামায়ণ দেখতে চান সকলে। সেই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। নীতেশ তিওয়ারির আসন্ন ছবি ‘রামায়ণ’ বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি হতে চলেছে। সূত্র অনুযায়ী, নীতেশ তিওয়ারির রামায়ণে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর কে। সীতা চরিত্রে থাকতে পারেন সাঁই পল্লবী নয়তো জাহ্নবী কাপুর। হনুমান চরিত্রে দেখা মিলবে সানি দেওলের। রাবণের চরিত্রে অভিনয় করবেন KGF তারকা যশ।এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন, লারা দত্ত, অমিতাভ বচ্চন। যাইহোক, ছবির প্রথম শিডিউলের কাজ শুরু হবে এপ্রিল থেকে।

এর আগে খবর মিলেছিল যে, রামের চরিত্রে অভিনয়ের জন্যে মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন রণবীর। এমনকী শুটিং চলাকালীন মদও ছোঁবেন না তিনি। এছাড়াও জোরকদমে শরীরচর্চা শুরু করেছেন অভিনেতা। এখন আবার শোনা যাচ্ছে, রামের চরিত্রের জন্যে তীরধনুক চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন রণবীর কাপুর। মঙ্গলবার তীরন্দাজ প্রশিক্ষকের সঙ্গে রণবীরের কয়েকটি ছবি ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। রণবীরের হেডস্ট্যান্ড পারফর্ম করার একটি ছবি তার প্রশিক্ষক ন্যাম শেয়ার করেছেন। ছবির সঙ্গে, তিনি লিখেছেন, “#ranbirkapoor First Headstand #headstand #ramayan #newskill #trainingwithnam #prep।” অর্থাৎ তিনি নিশ্চিত করেছেন যে, অভিনেতা এখন ‘রামায়ণ’-এর জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। রণবীরের ফ্যান অ্যাকাউন্ট থেকে ছবির আরেকটি ছবি শেয়ার করা হয়েছে।

যেখানে অভিনেতাকে তাঁর তীরন্দাজ কোচের সঙ্গে দেখা গিয়েছে। তাদের চারপাশের টেবিলে তীর রাখা ছিল। ছবিতে, অভিনেতা একটি ধূসর টি-শার্ট এবং শর্টস পরা ছিল। এর আগে, ছবিটির প্রযোজনা দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল যে, ‘রামায়ণ’এর ভিএফএক্স হবে আন্তর্জাতিক মানের। রণবীর ছাড়াও, ছবিতে সীতার চরিত্রে অভিনেতা সাই পল্লবী এবং রাবণের চরিত্রে ‘কেজিএফ’ খ্যাত যশ সহ একটি বিশাল তারকা কাস্ট রয়েছে। লারা দত্ত রাজা দশরথের অন্যতম স্ত্রী কৈকেয়ীর ভূমিকায় অভিনয় করবেন। এছাড়াও রণবীরের হাতে লাভ এন্ড ওয়ার নামক একটি ছবি রয়েছে। যেখানে তিনি আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফ! প্রকাশ্যে রিপোর্ট

১২ বছরের অন্ধকার ঘুচল! জনতা দরবারে অভিযোগের পর এই পরিবারে জ্বলল বিদ্যুতের আলো

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

সাতসকালে দুর্গাপুরে ঠিকাদারের বাড়িতে NIA-র হানা, গ্রেফতার ১

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা