নায়ক মৃত্যুর ২ বছর, ‘প্রতিদিন মিস করি’ অদেখা পোস্ট শেয়ার করে স্মৃতিচারণ রিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ২ বছর কেটে গেল। ২০২০ সালটি সত্যিই আমাদের সবার কাছে সত্যিই একটি অভিশপ্ত বছর ছিল। কারণ করোনার প্রকোপ ২০২০ থেকেই শুরু হয়। ছোট্ট ন্যানোমিটার সাইজের ভাইরাসের ছোবলে গোটা বিশ্বজুড়ে মহামারী শুরু হয়। চারিদিকে মৃত্যু, কান্নার রব ওঠে। ঠিক সেই সময়ে অর্থাৎ ২০২০ সালের ১৪ জুন খবর আসে, জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর। তাঁর ঘর থেকেই মৃত অবস্থায় উদ্ধার হয় তাঁর নিথরদেহ। আকাশ ভেঙে পড়ে গোটা দেশের মাথায়। তাঁর মৃত্যুতে তরুণ প্রজন্ম যে ভাবে উত্তাল হয়েছিল, তা চোখে পড়ার মতন। তবে নায়কের মৃত্যু আদৌ আত্মহত্যা নাকি তাঁকে খুন করা হয়েছিল সেই রহস্য এখনও অধরা, রহস্য ভেদ এখনও হয় নি। তবে নায়কের পরিবারের দাবি তাঁকে খুন করা হয়েছে। যদিও নায়ক যে ডিপ্রেশনে ভুগছিলেন সেটাও ফাঁস হয় পরে। যার জন্যে বলিউডের নেপোটিজমকে দায়ী করা হয়, সেই সময়ে এই বিষয়টি বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল। সে যাই হোক! নায়কের মৃত্যুতে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে, সুশান্তকে মাদক দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। যদিও তিনি এখন জামিনে মুক্ত। তবে তাঁকে এখনো ক্লিনচিট দেওয়া হয় নি। ২০২০ সালের ১৪ জুন অর্থাৎ আজকের দিনে আমরা হারিয়েছি সুশান্ত সিং রাজপুতকে। আজ তাঁর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতি টানলেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা। এদিন নায়কের দিদি থেকে শুরু করে তাঁর গার্লফ্রেন্ড এবং বন্ধুরা নায়কের সঙ্গে কাটানো সময়গুলির একেকটা ছবি দিয়ে স্মৃতিচারণ করলেন।

সুশান্তের গার্লফ্রেন্ড, অভিনেত্রী রিয়া চক্রবর্তী তাঁদের দুজনেরই পুরনো কয়েকটি ছবি শেয়ার করে স্মৃতিতে ভাসলেন, তিনি লেখেন “প্রতিদিন তোমাকে মিস করি…,”। তাঁর পোস্ট করা ছবিগুলি বলছে, সুশান্তের একসঙ্গে কাটানোর কিছু মুহূর্ত, যেখানে দুজনকেই বেশ খুশি দেখাচ্ছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

প্রয়াত অভিনেতাকে স্মরণ করার জন্য, তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি ভাইয়ের স্মৃতিতে একটি আবেগপূর্ণ নোট শেয়ার করে লিখেছেন, “তোমার মূল্যবোধের কারণে তুমি অমর হয়ে থাকবে। “তুমি নশ্বর আবাস ছেড়েছো ২ বছর হয়ে গেল ভাই, কিন্তু তুমি তোমার মূল্যবোধ রেখে গিয়েছ, তার জন্যে তুমি অমর হয়ে থাকবে। সকলের প্রতি দয়া, মমতা ও ভালবাসা ছিল তোমার প্রধান গুণাবলী। তুমি অনেকের জন্য এত কিছু করতে চেয়েছিলে, কিন্তু তা পূরণ হল না। আমরা তোমার সম্মানার্থে তোমার বিস্ময়কর গুণাবলী এবং আদর্শকে অনুসরণ করে চলতে থাকব।”শ্বেতা সুশান্তের ভক্তদের তাঁর স্মৃতিতে একটি প্রদীপ জ্বালাতে অনুরোধ করে লিখেছেন, “আসুন আমরা সবাই আজ প্রদীপ জ্বালাই এবং কারুর মুখে হাসি ফোটাতে নিঃস্বার্থ কাজ করি।”

 

এদিন কাস্টিং ডিরেক্টর তথা ফিল্মমেকার মুকেশ ছাবড়াও তাঁর সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সঙ্গে হার্ট ইমোজি সহ একটি পুরানো ছবি শেয়ার করেছেন। আসলে সুশান্তের শেষ ছবি, দিল বেচারার পরিচালক ছিলেন মুকেশ। এই ছবিটি সুশান্তের মৃত্যুর একমাস পর মুক্তি পায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Chhabra Mukesh Csa (@castingchhabra)

SSR-এর দিল বেচারার সহ-অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘীও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সুশান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমরা তোমাকে মিস করি।”

 

সোফি চৌধুরীও সুশান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “২ বছর… আমি প্রার্থনা করি আপনি তারার গ্যালাক্সিতে শান্তিতে থাকুন।”

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ