স্পার্ম ডোনেশন নিয়ে টলিউডে নতুন ছবি ‘চাতক’

স্পার্ম ডোনেশন একটি অতি পরিচিত বিষয়। কিন্তু আমাদের সমাজে এটি আজও একটি ট্যাবু। আর সেই বিষয় নিয়েই এবার ছবি বানাতে চলেছেন পরিচালক আতিউল ইসলাম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্পার্ম ডোনেশন একটি অতি পরিচিত বিষয়। কিন্তু আমাদের সমাজে এটি আজও একটি ট্যাবু। আর সেই বিষয় নিয়েই এবার ছবি বানাতে চলেছেন পরিচালক আতিউল ইসলাম। ছবির নাম ‘চাতক’। এক দম্পতির গল্প বলবে এই ছবি। সেই দম্পতির চরিত্রে অভিনয় করতে চলেছেন বিশ্বনাথ বসু, সায়ন্তনী গুহঠাকুরতা। তাঁদের পাশাপাশিই আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সমদর্শী দত্ত। সঙ্গে অন্যান্য চরিত্রে রয়েছেন মন্টু মল্লিক, অনুরাধা রায়, রবিশঙ্কর রবি, অনিন্দিতা সোম ও অন্যান্যরা। 

 ছবিতে দেখা যাবে একজন প্রতিষ্ঠিত এক নারী। যে কিনা এক কর্পোরেট অফিসের এক কর্মীকে বিয়ে করেন। সুখ স্বাচ্ছ্যন্দ, অর্থ কোনও কিছুর অভাবই সংসারে নেই। কিন্তু সমস্যা বাঁধল সন্তান নেওয়ার কথা ভাবনাচিন্তা করার পরেই। স্ত্রী জানতে পারেন যে স্বামী বাবা হওয়ার ক্ষমতা রাখেন না তার শুক্রাণুর সংখ্যা কম থাকার জন্য। একথা জানতে পারার পরই একজন স্পার্ম ডোনারের সাহায্য নেন স্ত্রী। এবং তাঁদের কোলজুড়ে আসে তাঁদের ফুটফুটে সন্তান। 

সন্তান বড় হতে থাকে। আর তারপরই একদিন ঘটে বিপত্তি। সন্তান বড় হওয়ার পর তার পড়াশোনা শুরু হয়। বাড়িতে আসেন প্রাইভেট টিউটর। প্রাইভেট টিউটরের ভূমিকায় রয়েছেন সমদর্শী দত্ত। আর সমদর্শীর এন্ট্রি নেওয়ার পরেই গল্পে আসবে নয়া মোড়। জানা যাবে যে শিশুটির আসল বাবা বা স্পার্মদাতা সেইই। একথা জানতে পাড়ার পর ঠিক কী হবে তা তো জানা যাবে ছবি মুক্তির পরেই।

ছবির পরিচালনা করেছেন আতিউল ইসলাম, চিত্রগ্রাহকের ভূমিকায় ছিলেন শীতল ভট্টাচার্য। গানের দায়িত্ব সামলেছেন দীপাংশু আচার্য, শ্রাবণ ও সৃঞ্জয় মিত্র প্রমুখ। ছবিতে অনুপম রায়, মোনালি ঠাকুর, ইশান মিত্র, অংশুমান সাহা, ইপ্সিতা মুখোপাধ্যায় ও জয়ন্তী ভট্টাচার্য প্রমুখ। 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা