মুকুটে যোগ হল নয়া পালক, পরিচালনায় ডেবিউ করলেন গৌরব

পরিচালক হিসাবে হাতেখড়ি দিলেন গৌরব। আর শুরুটা হল একটি বিজ্ঞাপন তৈরির মাধ্যমে। যদিও তাঁর একটি ছোটখাটো সংস্থা রয়েছে, যার নাম ‘ওয়াইজ ডাক’।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিমধ্যেই ‘ত্রিনয়নী’, ‘ওগো নিরুপমা’, ‘পিলু’, ‘রাঙা বউ’—সহ একাধিক ধারাবাহিকের কাজ সেরে ফেলেছেন তিনি। বাংলা সিরিয়ালের মোটামুটি নায়ক হিসাবেই পরিচিত গৌরব রায়চৌধুরী। কিন্তু এবার তিনি অভিনয়েই নিজেকে আটকে রাখতে চান না। যদিও ইতিমধ্যেই ওয়েব সিরিজ এবং বড় পর্দাতেও কাজ করেছেন অভিনেতা। কিন্তু ক্যামেরার সামনে অভিনয় ছাড়াও ক্যামেরার পিছনেও কাজ করতে চান অভিনেতা। যদিও বহুদিন ধরে সম্পাদনার কাজ করছেন অভিনেতা। কিন্তু এবার ক্যামেরার পেছনে কাজ করতে চলেছেন অভিনেতা। হ্যাঁ, এবার অভিনেতার মুকুটে যোগ হল নতুন পালক। পরিচালক হিসাবে হাতেখড়ি দিলেন গৌরব। আর শুরুটা হল একটি বিজ্ঞাপন তৈরির মাধ্যমে। যদিও তাঁর একটি ছোটখাটো সংস্থা রয়েছে, যার নাম ‘ওয়াইজ ডাক’। এতদিন তিনি সম্পাদনার কাজ সারলেও এই প্রথম একটি বড়সড় কাজ পেলেন। ফলে খুবই আশাবাদী নায়ক।

এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে গৌরব জানিয়েছেন, “যদিও অভিনয় ছাড়া বেশ কিছু অন্যান্য কাজ করে থাকি আমি। তবে প্রথম যখন এই সুযোগটা আসে তখন একটু ভয় করেছিল। তবে শুটিং করতে গিয়ে একটুও ভয় করেনি। বিজ্ঞাপনের শুটিং করতে সময় লাগে। কিন্তু আমি এক দিনে করে ফেলেছি। আমাদের সংস্থা ‘ওয়াইজ় ডাক’-এর এই প্রথম কাজ। সুতরাং এমন সুযোগ পেয়ে সত্যিই ভাল লাগছে। এটা মনে হচ্ছে কোনও কিছু আশা না করে পরিশ্রম করলে এক দিন না এক দিন তার ফল ঠিক পাওয়া যায়।”

এই মুহূর্তে গৌরব অভিনয় করছেন ‘রাঙা বউ’ ধারাবাহিকে। যেখানে তিনি অভিনেত্রী শ্রুতির বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন। ‘ত্রিনয়নী’র পর আবারও শ্রুতি এবং গৌরব জুটিকে পর্দায় দেখে খুশি দর্শক। বেশ কয়েক মাসেই যে তাঁদের গল্প দর্শকের মনে ধরেছে তা বোঝাই যায় টিআরপি নম্বর দেখে। 

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক